By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: দেশের অর্থনীতিতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ জরুরি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > দেশের অর্থনীতিতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ জরুরি
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

দেশের অর্থনীতিতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ জরুরি

Last updated: 2023/10/19 at 12:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। এছাড়া আইএমএফ-এর ঋণচুক্তির আলোকে সংস্কার কার্যক্রমগুলো সম্পন্ন করা, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনাও বড় চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ নানা পদক্ষেপ নিয়েছে। অর্থনীতি সঠিক পথেই এগোচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। তিনি আরও বলেন, বৈশ্বিক বিদ্যমান পরিস্থিতিতে এক কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটি ভুলে গেলে চলবে না, বাংলাদেশসহ এ অঞ্চলের প্রতিটি দেশ বৈশ্বিক পরিস্থিতি থেকে সৃষ্ট সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। বৈশ্বিক প্রভাবে পণ্যের দাম বেড়েছে, বৈশ্বিক চাহিদায় মন্থরতা বিরাজ করছে, মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী কঠোর মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে-এসব বিষয় বাংলাদেশের প্রবৃদ্ধিতেও প্রভাব ফেলছে। এ কারণে গত অর্থবছরের মতো চলতি অর্থবছরেও প্রবৃদ্ধির হার ৬ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

কৃষ্ণা শ্রীনিবাসনের কথায় উঠে এসেছে, বিদ্যমান পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তা সংস্থাটির আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ। এসব কারণে বাংলাদেশের অর্থনীতি ক্রমেই স্থিতিশীলতার দিকে যাচ্ছে বলেই মত দেন তিনি।

আশঙ্কার বিষয় হচ্ছে, মূল্যস্ফীতি, উচ্চমূল্যের ডলারে বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে রিজার্ভে টান পড়ায় বিদ্যমান অর্থনৈতিক সংকট অদূর ভবিষ্যতে আরও বাড়তে পারে। এ কারণে চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে দ্রুত শেষ করতে হবে, যাতে প্রকল্প ব্যয় বেড়ে না যায়। পাশাপাশি নতুন চুক্তি করার ক্ষেত্রে সার্বিক অর্থনীতি বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে ব্যাংকিং চ্যানেলে বা এলসির মাধ্যমে টাকা পাচার বন্ধেও জোর দিতে হবে। বৈদেশিক রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে হুন্ডি বন্ধে নিতে হবে কার্যকর পদক্ষেপ। রিজার্ভের কথা বিবেচনায় নিয়ে বৈদেশিক মুদ্রার অপচয় বন্ধেও নিতে হবে কঠোর পদক্ষেপ। পাশাপাশি খাদ্যপণ্য আমদানি কমাতে দেশের ভেতরে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। দেশের অর্থনীতির সামগ্রিক অবস্থা বিবেচনায় সরকারকে অবশ্যই সতর্ক অবস্থানে থাকতে হবে। আইএমএফ-এর শর্ত মানতে গিয়ে জনগণের জীবনযাত্রায় যাতে বিরূপ প্রভাব না পড়ে, সেদিকে সরকার দৃষ্টি দেবে-এটাই প্রত্যাশা।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সকাল হতে না হতেই গাজায় দফায় দফায় ইসরায়েলি হামলা, নিহত আরও ৪০
Next Article তালায় টিআরএম প্রকল্প শেষ হতে দীর্ঘসূত্রিতা : ক্ষতিপূরণ না পেয়ে কৃষকেরা হতাশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago
নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 47 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?