By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ধ্বংসের পথে সুন্দরবনের মৎস্য সম্পদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > ধ্বংসের পথে সুন্দরবনের মৎস্য সম্পদ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ধ্বংসের পথে সুন্দরবনের মৎস্য সম্পদ

Last updated: 2025/06/18 at 2:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সুন্দরবনের বিভিন্ন খাল ও বঙ্গোপসাগরের তীরবর্তী মোহনায় নিষিদ্ধ জাল দিয়ে ধরা হচ্ছে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা। অবৈধ ছোট ফাঁসের বেহেন্দি জাল দিয়ে মাছের পোনা আহরণ করায় ধ্বংস হচ্ছে সুন্দরবনের মৎস্যসম্পদ। শুধু তাই নয়, এ কারণে মারা যাচ্ছে সাগরের বিভিন্ন প্রজাতির মাছের পোনা। ফলে হুমকির মুখে রয়েছে সুন্দরবনের জীববৈচিত্র্যসহ বঙ্গোপসাগরের মৎস্যকূল।
জেলেরা জানায়, পিরোজপুর, তুষখালি, মঠবাড়িয়া, বরগুনার পাথরঘাটা, চরদুয়ানী, পদ্মা স্স্নুইজ, মোরেলগঞ্জ, সাপলেজা, শরণখোলার রাজেশ্বর, বগি, রাজাপুর, সোনাতলা, খুড়িয়াখালী গ্রামসহ অন্যান্য এলাকার কতিপয় জেলেরা এলাকার অসাধু লোকের সহযোগিতায় এ কাজ করছে। বনবিভাগের কিছু কর্মকর্তাকে ম্যানেজ করে এমনটা করা হয় বলেও জানান জেলেরা। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কালামিয়া ভারানী হতে শ্যালা নদীর মোহনা, কটকা, দুধমুখি নদীর মোহনা, দুবলারচর, ডিমেরচর, শুকপাড়া, বাদামতলা, ছাপড়াখালিসহ বনের বিভিন্ন নদী ও খালের মোহনায় ছোট ফাঁসের নিষিদ্ধ বেহেন্দি জাল (বাঁধা জাল) পেতে চিংড়ি মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরছে তারা। এতে চিংড়ি মাছের সঙ্গে আটকা পড়ছে মণকে মণ বিভিন্ন প্রজাতির ছোট মাছ। জেলেরা জাল টেনে শুধু টাইগার চিংড়িসহ বিভিন্ন জাতের বড় চিংড়ি মাছ রেখে অন্য মাছের পোনা নদীতে ফেলে দেয়। প্রতি বছর ফাল্গুন মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত জেলেরা চিংড়ি ধরার নামে সুন্দরবনের মৎস্যসম্পদ ধ্বংসলীলায় মেতে ওঠে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি অমাবশ্যা পূর্ণিমায় শত শত জেলে নৌকা ও ট্রলার নিয়ে অবাধে ছোট ফাঁসের বেহেন্দি জাল দিয়ে চিংড়ি মাছ ধরছে জেলেরা। এতে মারা পড়ছে কোটি কোটি অন্য প্রজাতির মাছের পোনা।

নাম প্রকাশ না করার শর্তে জেলেরা জানান, এলাকার কতিপয় লোকের ছত্রছায়ায় ও বনবিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজসে এ ধরনের কর্মকান্ড চলমান। সুন্দরবনের নদী, খালে ও সাগর মোহনায় অবাধে নিষিদ্ধ বেহেন্দি জাল বছরের পর বছর চালু থাকলেও অজ্ঞাত কারণে বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে। ধারণা করা হচ্ছে, এখানে তাদের বড় একটি স্বার্থ রয়েছে।
বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি শরণখোলার মৎস্য ব্যবসায়ী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন বলেন, বঙ্গোপসাগরের তীরবর্তী মোহনায় ও সুন্দরবনের বিভিন্ন খালে ফ্রি-স্টাইলে নিষিদ্ধ বেহেন্দি জাল দিয়ে ধ্বংস করছে সুন্দরবনের মৎস্যসম্পদ। এর সঙ্গে বনবিভাগের এক শ্রেণির অসাধু বনরক্ষীরা জড়িত রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে সুন্দরবনসহ এই অঞ্চলের নদনদীতে কোনো মাছ পাওয়া যাবে না।
এ ব্যাপারে‌ পশ্চিম ‌‌সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা‌‌। এ জেড এম ‌হাসানুর রহমান বলেন, সুন্দরবনের নদীতে নিষিদ্ধ বেহন্দি জাল পাতার খবর তাদের জানা নেই। কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশস্ত করেন তিনি।
জানতে চাইলে সুন্দরবনের খুলনা অঞ্চলের বন্য সংরক্ষক ইমরান আহমেদ বলেন, বেহেন্দি জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরও এ ধরনের ঘটনা ঘটে থাকলে ও এর সঙ্গে বনবিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কচুয়ায় গৃহবধূকে জোরপূর্বক বিতাড়িত করার অভিযোগ
Next Article শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা : গণশিক্ষা উপদেষ্টা
আরো পড়ুন
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 4 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 4 hours ago
লাইফস্টাইল

সারাদিন ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

By Online Desk 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এনডিটিভি’র বিশ্লেষ : আওয়ামী লীগকে কীভাবে সামলাবে বিএনপি?

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?