By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নগরীতে রুটিনের বাইরে লোডশেডিং: ক্ষুব্ধ নগরবাসী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নগরীতে রুটিনের বাইরে লোডশেডিং: ক্ষুব্ধ নগরবাসী
জেলার খবর

নগরীতে রুটিনের বাইরে লোডশেডিং: ক্ষুব্ধ নগরবাসী

Last updated: 2022/07/29 at 11:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট
খুলনায় লোডশেডিংয়ের রুটিন সঠিকভাবে অনুসরণ করতে পারছেনা বিদ্যুৎ ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ওজোপাডিকো। এক ঘন্টা করে দিনে দুইবার লোডশেডিং দেওয়ার কথা থাকলেও তার মানা হচ্ছেনা। দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষে গত ১৯ জুলাই রেশনিং করে সারাদেশে বিদ্যুতের লোডশেডিং দেওয়ার নির্দেশনা দেয় জ্বালানি মন্ত্রণালয়।
এই নির্দেশনা অনুসারে খুলনা মহানগরীতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত আটটার পর নগরীর সকল দোকানপাট ও বিপনী বিতানগুলো বন্ধ আলোসজ্জা কমানোর নির্দেশনা দেওয়া হয়। নগরীতে লোডশেডিং দেওয়া রোষ্টার তৈরি করে ওজোপাডিকো।
জ্বালানি সাশ্রয়ে এলাকাভিত্তিক এক থেকে দুই ঘণ্টার লোডশেডিংয়ের রুটিন মানতে পারেনি বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওজোপাড়িকো। বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি বেড়ে যাওয়ায় রুটিনের বাইরেও লোডশেডিং করতে হচ্ছে তাদের। খুলনার বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওজোপাডিকোর কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন।
দিনে মাত্র দুই ঘণ্টা লোডশেডিং দেওয়ার কথা থাকলেও রুটিনের বাইরে লোডশেডিং দেয়া হচ্ছে। এক ঘন্টার আগেই বিদ্যুৎ এলেও আবার আধা ঘণ্টা পর আবারো বিদ্যুৎ চলে যাচ্ছে। ফলে ক্ষুব্ধ নগরবাসী। শুক্রবার সকাল আটটা থেকে দুপুর রাত আটটা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা ও সদর থানা এলাকায় একাধিকবার লোডশেডিং হয়েছে। এসময় ১০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত লোডশেডিং স্থায়ী হয়েছে।
ওজোপাড়িকো সুত্রে জানা যায়, মহানগরীতে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ। সরবরাহ হচ্ছে ১২২ ওয়াট বিদ্যুৎ। ফলে থেকেই যাচ্ছে বিদ্যুতের ঘাটতি। এদিকে নগরীর হাসপাতাল ও শিল্পকারখানা সহ জরুরি দপ্তরগুলোতে লোডশেডিং দিতে না পারায় বাড়তি চাপে বিদ্যুৎ বিভাগ।
ওজোপাডিকোর কর্মকর্তারা বলেছেন, কোনো এলাকায় এক ঘণ্টা দিলেও অন্য এলাকায় একটু বেশি লোডশেডিং করতে হয়েছে তাদের। ফলে ফিডার ধরে লোডশেডিংয়ের রুটিন করা হলেও তা মানতে পারছে না তারা।
মৌলভিপাড়ার বাসিন্দা মো: ওবায়দুল্লাহ বলেন, রুটিন অনুসারে লোডশেডিং হওয়ার কথা। অথচ প্রতিদিন একাধিকবার লোডশেডিং হয়েছে তাঁর এলাকায়। এক ঘণ্টা লোডশেডিং করে এ ঘাটতি পূরণ করা সম্ভব নয়।
খুলনা ওজোপাডিকোর কন্ট্রোল রুমের ইনচার্জ শুভ্র প্রকাশ বলেন, খুলনা মহানগরীতে প্রতিদিন বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম। এছাড়া নগরীর হাসপাতাল ও শিল্পকারখানা সহ জরুরি দপ্তরগুলোতে লোডশেডিং দেয়ার সুযোগ না থাকায় কমানো যাচ্ছে না বিদ্যুৎ ঘাড়তি।
তিনি আরও বলেন, এ সকল কারণে ওজোপাডিকোর দেয়া শিডিউল অনুযায়ী লোডশেডিং দেয়া সম্ভব হচ্ছে না।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 29, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পবিত্র আশুরা ৯ আগস্ট
Next Article নূরুল হক দক্ষিণাঞ্চলের উন্নয়ন কাজ শুরু করেছিলেন : সিটি মেয়র খালেক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগর হাটে-বাজারে ভেজাল , বিপাকে কৃষকরা

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে,অকাল গর্ভপাত ও জরায়ু সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ‌উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

শ্যামনগর হাটে-বাজারে ভেজাল , বিপাকে কৃষকরা

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে,অকাল গর্ভপাত ও জরায়ু সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ‌উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?