By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠায় স্বাধীনতার পক্ষের শক্তিকে জয়ী করতে হবে: সিটি মেয়র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠায় স্বাধীনতার পক্ষের শক্তিকে জয়ী করতে হবে: সিটি মেয়র
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠায় স্বাধীনতার পক্ষের শক্তিকে জয়ী করতে হবে: সিটি মেয়র

Last updated: 2023/11/08 at 3:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ভোট দেয়া প্রতিটি নারীর রাজনৈতিক অধিকার। তাই অন্যান্য অধিকারের ন্যায় রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় প্রতিটি নারীকে নিজে ও পরিবারের সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেয়ার জন্য উদ্ভুদ্ধ করতে হবে। একইসঙ্গে বর্তমান আওয়ামী লীগ সরকার নারীর অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি কাজ করেছে সেই সরকারের মনোনীত প্রার্থীকেই নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠায় বিজয়ী করতে হবে। নারীর ক্ষমতায়নে নিজেদের অধিকার রক্ষা ও প্রতিষ্ঠায় বাড়িতে বসে না থেকে ভোটকেন্দ্রে নিজে ও অন্যদের নিয়ে যেতে হবে। ভোট কেন্দ্রে অধিক সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে। অধিক সংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চিতের মধ্য দিয়ে জামায়াত-বিএনপি অপশক্তির ষড়যন্ত্রের জবাব দেয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নে নৌকাকে বিজয়ী করতে প্রতিটি নারীকেই ঘরে-ঘরে গিয়ে ভোট চাইতে হবে। স্বাধীনতার পক্ষের শক্তিকে জয়ী করে শহরকে নিরাপদ ও নারীবান্ধব করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, পৃথিবীর অনেক দেশেই নারীর ভোটাধিকার নেই, যা বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করে গেছেন। তাই আগামী নির্বাচনে নারী ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করতে তাদের উচিত স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসা। তাই নির্বাচনে সব নারীকেই ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় খালিশপুর পলিটেকনিক্যাল কলেজের সামনে অনুষ্ঠিত খালিশপুর থানা মহিলা আওয়ামী লীগের (৯, ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ড) কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কর্মীসভায় সভাপতিত্ব করেন খালিশপুর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শারমিন রহমান শিখা। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, থানা আওয়ামী লীগ সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাসার, প্যানেল মেয়র খোরশেদ আহমেদ টোনা। সভা পরিচালনা করেন থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা খাতুন লিমা। এ সময় ১৩নং ওয়ার্ড সভাপতি মোর্শেদ আহমেদ মনি, ১৫নং ওয়ার্ড সভাপতি মো. সফিউল্লাহ, ১৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জিয়াউল আলম খান খোকন, ১৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আসলাম আলীসহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য ও উৎসবমুখর করতে হবে: বাবুল রানা
Next Article কুয়েটের প্রয়াত শিক্ষক বজলারের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

দৈনিক জন্মভূমির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা : সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

‘সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪’ এর পদক প্রদান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

মাদক ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?