By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পূর্ব সুন্দরবনে থেমে নেই বিষ দিয়ে মাছ ধরা, এক সপ্তাহে বিষসহ আটক ৫
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > পূর্ব সুন্দরবনে থেমে নেই বিষ দিয়ে মাছ ধরা, এক সপ্তাহে বিষসহ আটক ৫
জেলার খবর

পূর্ব সুন্দরবনে থেমে নেই বিষ দিয়ে মাছ ধরা, এক সপ্তাহে বিষসহ আটক ৫

Last updated: 2022/07/30 at 12:06 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

শেখ মোহাম্মদ আলী, শরণখোলা
পূর্ব সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা চক্রের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহের মধ্যে পৃথক ঘটনায় বিষসহ ৫ জনকে আটক করেছে বনরক্ষীরা। এসময় জব্দ করা হয়েছে ট্রলার, ডিঙ্গি নৌকা ও বিষ দিয়ে ধরা মাছ।
সুন্দরবন সংলগ্ন নামপ্রকাশে অনিচ্ছুক শরণখোলা উপজেলার সোনাতলা, শরণখোলা গ্রামবাসীদের অভিযোগে জানা যায়, দীর্ঘদিন যাবৎ একটি অসাধু চক্র কীটনাশক দিয়ে সুন্দরবনে মাছ ধরা অব্যাহত রেখেছে। তারা কাউকে পরোয়া করেনা। মাঝে মাঝে বনবিভাগের অভিযানে ২/১ জন ধরা পড়লেও তাদের অপকর্ম থেমে নেই এবং বিষ দিয়ে ধরা মাছ শরণখোলা বাজারে প্রকাশ্যে বিক্রি হয় বলে গ্রামবাসীরা জানান। গত ২৪ জুলাই শরণখোলা রেঞ্জের চরখালী ফরেস্ট টহল ফাঁড়ির পাঁজরাফুটা খালে বিষ দিয়ে মাছ ধরার সময় আ: বারেক (৪৫) নামে একজনকে বনরক্ষীরা আটক করে। আটক ব্যক্তির বাড়ি বরগুনার বদরখালী। ঘটনার সময় বারেকের এক সহযোগী বনের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় একটি ট্রলার ও এক বোতল বিষ জব্দ করা হয়। একই স্থান থেকে অবৈধভাবে মাছ ধরার সময় জাল ও ট্রলারসহ অপর ৩ জনকে বনরক্ষীরা আটক করে। গত ২৩ জুলাই বিকেলে শরণখোলা রেঞ্জের ভোলা ফরেষ্ট টহল ফাঁড়ির রায়বাঘিনী খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় হাতেনাতে রাসেল তালুকদার (৩০) নামে একজনকে বনরক্ষীরা আটক করে। এসময় রিপকর্ড নামে এক বোতল কীটনাশক, ৮কেজি চিংড়ি মাছ ও একটি ডিঙ্গিী নৌকা জব্দ করে বনরক্ষীরা। আটক ব্যক্তির বাড়ি শরণখোলার সোনাতলা গ্রামে। এসকল ঘটনায় পৃথক ৩টি বন মামলা রেকর্ড করে আসামিদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো: শহীদুল ইসলাম বলেন, সুন্দরবনে বন্যপ্রাণি রক্ষাসহ বিষ দিয়ে মাছ ধরা বন্ধে বনরক্ষীদের সার্বক্ষনিক টহল নজরদারী অব্যাহত রয়েছে।

 

 

সিনিয়র করেস্পন্ডেন্ট July 30, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নূরুল হক দক্ষিণাঞ্চলের উন্নয়ন কাজ শুরু করেছিলেন : সিটি মেয়র খালেক
Next Article নগরীতে ট্রাকের ধাক্কায় সাইকেল চালকের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 2 hours ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 2 hours ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

শ্যামনগর হাটে-বাজারে ভেজাল , বিপাকে কৃষকরা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে,অকাল গর্ভপাত ও জরায়ু সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ‌উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?