By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: প্রান্তিক পর্যায়ে নারী-পুরুষের মজুরিবৈষম্য দূর করতে হবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > প্রান্তিক পর্যায়ে নারী-পুরুষের মজুরিবৈষম্য দূর করতে হবে
খুলনা

প্রান্তিক পর্যায়ে নারী-পুরুষের মজুরিবৈষম্য দূর করতে হবে

Last updated: 2023/05/04 at 6:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : সমাজের বিভিন্ন স্তরে নারীর ক্ষমতায়ন হয়েছে, রাষ্ট্রীয় কাঠামোতে পদায়ন হয়েছে, নারী-পুরুষ সমন্বয়ে কাজের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে প্রান্তিক পর্যায়ে এ বাস্তবতা ভিন্ন। নারীরা আন্তরিকতার সাথে কাজ করেন, তারা কাজে ফাঁকি দেন না। সে জন্যই অনেক ক্ষেত্রে দেখা যায়, নারীদের শ্রমিক হিসেবে নিতে অনেকেই আগ্রহী হন; কিন্তু মজুরি দেয়ার সময় তাদের বৈষম্যের শিকার হতে হয়। এ ধরনের মানসিকতা থেকে সামাজিক মুক্তি প্রয়োজন। নারীর মর্যাদা সুরক্ষায় পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তনের গতি বাড়াতে হবে। এরই অংশ হিসেবে অতি দরিদ্র, সাধারণ দরিদ্র, দক্ষ অথবা কম দক্ষ সকল বিবেচনায় নারী ও পুরুষের মজুরিবৈষম্য, নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। এভাবে বললেন জনউদ্যোগ, খুলনার নাগরিক নেতৃবৃন্দ।

বুধবার দুপুর সাড়ে ১২টায় নগরীর অভিজাত হোটেলে জনউদ্যোগ খুলনার আহবানে নারী-পুরুষের সর্বক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য প্রান্তিক পর্যায়ে তাদের মজুরিবৈষম্য দূর করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনউদ্যোগ নারী সেলের আহবায়ক এড. শামীমা সুলতানা শীলু, মফিদুল ইসলাম, মিজানুর রহমান বাবু, এড. মোমিনুল ইসলাম, সেলিম বুলবুল, এস এম সোহরাব হোসেন, জয় বৈদ্য। স্বাগত বক্তব্য রাখেন জনউদ্যোগের সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন।

বক্তারা বলেন, কৃষিকাজ, মাঠে দিনমজুরী, ইটভাটা, গৃহস্থালি, নির্মাণ ও বিভিন্ন কলকারখানার কাজসহ অপ্রাতিষ্ঠানিক কোনো কাজেই নারীরা পুরুষের সমান মজুরি পান না। বিশেষ করে নিম্ন আয়ের নারী শ্রমিকদের ক্ষেত্রে এ বৈষম্য অনেক বেশি। মালিকদের একটি বৈশিষ্ট্য হচ্ছে- ‘সস্তা শ্রমে কাজ আদায় করা। তাই নারীদের কাছ থেকে সস্তা মূল্যে শ্রম আদায় করে বেশি মুনাফা করা। বেশি মুনাফা লোভের কারণে তারা এমন বৈষম্য করেই যাচ্ছে।

আরো বলেন, রাষ্ট্রীয়ভাবে ন্যূনতম মজুরি কাঠামো না থাকায় নারীদের কম মজুরি দিয়ে বঞ্চিত করছেন মালিকরা। বিষয়টি রাষ্ট্রীয়ভাবে তদারকির প্রয়োজন। তা না হলে নারী ও পুরুষ শ্রমিকের বৈষম্য কমবে না। দেশের পোশাক কারখানাগুলোর শ্রমিকদের ৮০ শতাংশই নারী। বাকি ২০ শতাংশ পুরুষ। তার মানে হচ্ছে নারী শ্রমিকরাই দক্ষ। দক্ষ না হলে তো এই শিল্পটা আজ বিশ্বদরবারে এই পর্যায়ে পৌঁছাতে পারত না। নারীরা দক্ষতা ও শৃঙ্খলভাবে কাজ করেন। কিন্তু এরপরও পুরুষের চেয়ে তাদের মজুরি কম দেয়া হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা-যশোরের তিন উপজেলার বৃহত্তর বিল ডাকাতিয়াসহ অর্ধশত বিল জলাবদ্ধতার আশংকায়
Next Article খুলনায় ধানের নতুন জাত উদ্ভাবনের গল্প শোনালেন উদ্ভাবক কৃষকরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান ও খুলনাকে গ্রীণ সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার –মঞ্জুর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?