By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাংলাদেশকে যে বার্তা দিয়ে গেলেন শ্রিংলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বাংলাদেশকে যে বার্তা দিয়ে গেলেন শ্রিংলা
জাতীয়

বাংলাদেশকে যে বার্তা দিয়ে গেলেন শ্রিংলা

Last updated: 2020/08/23 at 7:13 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের আলোচনায় একগুচ্ছ বিষয় উঠেছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো-আগামী এক বছরে বাংলাদেশে পাঁচটি প্রকল্পের কাজ শেষ করবে ভারত। এই প্রকল্পগুলো হলো রামপাল-মৈত্রী বিদ্যুৎ কেন্দ্র, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, আখাউড়া-আগরতলা, চিলাহাটি-হলদিবাড়ি এবং খুলনা-মোংলা রেল সংযোগ। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও তিনটি দ্বি-পাক্ষিক বিষয়ে সহযোগিতার বার্তাও দিয়ে গেছেন শ্রিংলা।

স¤প্রতি সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই কথাই জানিয়ে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এসব বিষয় জানিয়ে বলেছেন, খুব তাড়াতাড়ি জয়েন্ট কলসালটেটিভ কমিশনের বৈঠক হবে। সেখানে দুই বিদেশমন্ত্রী ভারত ও বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। ভারতের উদ্যোগে যে সব প্রকল্প হচ্ছে, সে বিষয়েও কথা হবে। এই প্রকল্পগুলোর অগ্রগতি খতিয়ে দেখার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন জয়েন্ট মনিটরিং মেকানিজমও তৈরি করা হবে।

মুখপাত্র জানিয়েছেন, ভারত প্রস্তাব দিয়েছে, তারা ঢাকার সঙ্গে অল্প কিছু বিমান চালাবে। সেখানে কর্মকর্তা, ব্যবসায়ী ও চিকিৎসার জন্য যারা ভারতে আসতে চান, তারা যাতায়াত করতে পারবেন।

প্রধানমন্ত্রী হাসিনাকে আরও তিনটি বিষয় জানিয়েছেন শ্রিংলা। মুজিববর্ষে ভারত বঙ্গবন্ধুর সম্মানে একটি ডাকটিকিট বের করবে। তাছাড়া করোনা নিয়ে ভারত ঢাকাকে সবধরনের সাহায্য করবে। এর পাশাপাশি সীমান্ত নিয়ে কোনোরকম সমস্যা হলে তা দ্রæত মিটিয়ে ফেলা হবে।

এই প্রসঙ্গেই সীমান্তে কাঁটাতারের বেড়া ও এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যাওয়া অপরাধীদের ধরা ও তাদের প্রত্যর্পণ করা নিয়েও কথা হয়েছে।

অনুরাগ জানিয়েছেন, শ্রিংলা বাংলাদেশের পররাষ্ট্রসচিবকে যত তাড়াতাড়ি সম্ভব ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। দুই সচিবের মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রসচিব ভারতে আটকে থাকা বাংলাদেশের তাবলিগ প্রতিনিধিদের সে দেশে ফেরার প্রসঙ্গ তুলেছিলেন। শ্রিংলা জানিয়েছেন, অনেকে বাংলাদেশে ফিরে গেছেন। বাকিরা যাতে দ্রæত ফিরতে পারেন, সেই চেষ্টা করা হবে। ভারতের আদালত ভিসা সংক্রান্ত আইন ভঙ্গ করার জন্য বিদেশ থেকে আসা তাবলিগের প্রতিনিধিদের জরিমানা করে নিজেদের দেশে ফেরত যাওয়ার অনুমতি দিয়েছে। তারপর এক হাজার ৩০ জনের মধ্যে ৫৫০ জন নিজেদের দেশে ফিরে গেছেন। বাকিদেরও দ্রæত ফেরানোর চেষ্টা চলছে।

অনুরাগের মতে, শ্রিংলার এই সফর ছিল গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে ভারত কতটা গুরুত্ব দেয়, এই সফরের মধ্য দিয়ে তা আবার বোঝা গেল। তাছাড়া দুই দেশের শীর্ষ নেতৃত্বও যোগাযোগের মধ্যে থাকবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কথা থেকে এটাও বোঝা যাচ্ছে যে, ভারত এখন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বাড়াবার চেষ্টা করছে। শুভেচ্ছার প্রমাণ স্বরূপ দ্রæত তারা প্রকল্পগুলোর কাজ শেষ করতে চাইছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 23, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দেওয়ার লক্ষ্যেই গ্রেনেড হামলা : কাদের
Next Article জাতীয় কবির ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত

By Staff Reporter 16 minutes ago
আন্তর্জাতিক

মিসরে বড় সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

By Staff Reporter 17 minutes ago
আন্তর্জাতিক

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন

By Staff Reporter 18 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের মূল লক্ষ্য : ভূমিমন্ত্রী

By Staff Reporter 20 minutes ago
জাতীয়

প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হলেন মনোয়ারুল কাদির বিটু

By Staff Reporter 23 minutes ago
জাতীয়

১২টা ১ মিনিটে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Staff Reporter 27 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?