By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি : ইসলামী আন্দোলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি : ইসলামী আন্দোলন
Uncategorized

বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি : ইসলামী আন্দোলন

Last updated: 2021/06/05 at 11:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

২০২১-২০২২ অর্থবছরের ঘোষিত বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। আয়ের উৎস না বাড়িয়ে জনগণের মাথার উপরে ঋণের হার বাড়িয়েই চলছে সরকার। গতানুগতিক বড় বাজেট প্রণয়নের চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বাস্তব ও জনবান্ধন বাজেট প্রণয়ন করতে হবে।

শুক্রবার (০৪ জুন) গণমাধ্যমে পাঠানো ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন এক যুক্ত বিবৃতিতে একথা বলেন।

তারা আরও বলেন, করোনার সঙ্কটময় পরিস্থিতিতে বাজেট প্রণেতাদের বাজেটে স্পষ্ট হওয়া প্রয়োজন ছিল দূর্নীতিবাজ মন্ত্রী, এমপি, আমলা, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে চাপে ফেলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য পরিকল্পনা সমূহের। প্রয়োজন ছিল সাধারণ জনগণের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর। দেশের সঙ্কটময় পরিস্থিতিতেও দুর্নীতিবাজদের দৌরাত্ম থামাতে সরকার পুরোটাই ব্যর্থ।

তারা বলেন, গতানুগতিক বড় বাজেট প্রনয়নের আগে দুর্নীতিবাজদের তালিকা তৈরি করে তাদের অসৎ আয় ও বিদেশে টাকা পাচারকারীদের টাকা দেশে ফেরত আনতে পারাটার মধ্যেই স্বার্থকতা রয়েছে। জনগণ মাথায় ঘাম পায়ে ফেলে উপার্জন করবে আর এসি রুমে বসে আপনারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিবেন এটা মেনে নেয়া যায় না। দেশ ও দেশের জনগণকে বাঁচাতে আগে দুর্নীতি রুখে দিন।

প্রস্তাবিত বাজেটে করোনায় বিপর্যস্থ মধ্যবিত্তদের জন্য কিছুই নেই। অথচ জনপ্রশাসনে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে অবৈধ সরকার আবারো প্রমাণ করলো তারা জনগণের ভোটে নয়; বন্দুকের নল দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। সামাজিক নিরাপত্তার কথা বললেও সামাজিক নিরাপত্তার মাথাপিছু বরাদ্দ বাড়েনি, এই বাজেটে নতুন দরিদ্র ও শহরের দরিদ্রদের জন্য কোনই কর্মসূচি রাখা হয়নি। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এই অর্থ বাজেটে তিনটি খাতকে গুরুত্ব দেয়ার বিষয় সুপারিশ করেছে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে এমন ব্যয় রেখে অনুৎপাদনশীল ব্যয় কাট ছাট করার পরামর্শ দিয়েছেন। কিন্তু প্রস্তাবিত বাজেটে তা সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 5, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুক্তরাষ্ট্রের করোনা চিকিৎসা সামগ্রী বাংলাদেশের পথে
Next Article শোকাবহ জুন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 5 days ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 1 week ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?