By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাদারীপুরে বাবার লাঠির আঘাতে মেয়ের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মাদারীপুরে বাবার লাঠির আঘাতে মেয়ের মৃত্যু
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

মাদারীপুরে বাবার লাঠির আঘাতে মেয়ের মৃত্যু

Last updated: 2024/12/08 at 12:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মাদারীপুরে শিবচরে বাবার লাঠির আঘাতে আইরিন আক্তার মুক্তি (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যাদুয়ারচরে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যান অভিযুক্ত ফরহাদ গোমস্তা।
জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অনেক দিন ধরেই স্ত্রীর নাজমা বেগমের সঙ্গে ফরহাদ গোমস্তার কলহ চলছিলো। সকালে কলেজছাত্রী মুক্তির ঘুম থেকে দেরিতে ওঠা নিয়ে মেয়ের সঙ্গে তর্কবিতর্কের এক পর্যায়ে কাঠ দিয়ে পেটাতে থাকেন। এক পর্যায়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।
নিহতের মা নাজমা বেগম বলেন,আমি রান্না করছিলাম। ঘরের মধ্যে চেঁচামেচির শব্দ পেয়ে দৌঁড়ে গিয়ে দেখি আমার মেয়ে আইরিন মাটিতে পড়ে আছে। আশেপাশের লোকজনও তখন ছুটে আসে। হাসপাতালে আনতে আনতেই মেয়েটি মারা গেলো।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা আক্তার বলেন,সকালে মেয়েটিকে তার মা হাসপাতালে নিয়ে আসে। শরীরে আঘাতের পাশাপাশি মাথায় গুরুতর আঘাত ছিল। হাসপাতালে আনার আগেই মেয়েটি মারা যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মোকতার হোসেন জানান,’পারিবারিক কলহে জের থেকেই সকালে এ ঘটনা ঘটে। মেয়েকে কাঠ দিয়ে পেটায়। এবং মাথায় আঘাত লাগলে মেয়েটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা পলাতক।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারতকে উড়িয়ে অস্ট্রেলিয়ার ১০ উইকেটের বড় জয়
Next Article আটকে দেওয়া হলো বিএনপির তিন সংগঠনের পদযাত্রা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 5 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?