By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মেডিকেলে ভর্তি: মুক্তিযোদ্ধা কোটার প্রমাণ দেখাতে আসেননি ৪৯ শিক্ষার্থী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মেডিকেলে ভর্তি: মুক্তিযোদ্ধা কোটার প্রমাণ দেখাতে আসেননি ৪৯ শিক্ষার্থী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মেডিকেলে ভর্তি: মুক্তিযোদ্ধা কোটার প্রমাণ দেখাতে আসেননি ৪৯ শিক্ষার্থী

Last updated: 2025/01/30 at 2:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিতদের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। তবে, এই কোটায় নির্বাচিত ৪৯ জন ভর্তিচ্ছু প্রমাণসহ উপস্থিত হননি। ধারণা করা হচ্ছে— এই শিক্ষার্থীদের কাছে যৌক্তিক প্রমাণ নেই।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার (বীরাঙ্গনা) সন্তান কোটায় আবেদনকারীদের প্রয়োজনীয় প্রমাণ সহ উপস্থিত হতে বলা হয়েছিল। তবে, ৪৯ জন পরীক্ষার্থী উপস্থিত হয়নি। তাদের আগামী ২ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে উপস্থিত হতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে উপস্থিত না হলে তারা কোটার দাবিদার হিসেবে গণ্য হবে না। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় মোট ১,৩৫,৬৬৫ জন আবেদন করেছিলেন, এর মধ্যে ১,৩১,৭২৯ জন পরীক্ষায় অংশ নেন। ১৯ জানুয়ারি স্বাস্থ্য শিক্ষা অধিদফতর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে। মুক্তিযোদ্ধা কোটায় ৬৮৬ জন আবেদনকারী ছিল, এর মধ্যে ১৯৩ জন পাস করেছেন। তাদের জন্য বরাদ্দ আসন ছিল ২৬৯টি, যা পাঁচ শতাংশ। পিছিয়ে পড়া জনগণের জন্য ৯৪৬ জনের মধ্যে ২৮২ জন পাস করেছেন, তাদের জন্য ৩১টি আসন বরাদ্দ। সমতলের উপজাতি কোটায় ২৫৫ জনের মধ্যে ৬৬ জন পাস করেছেন, তাদের জন্য ৮টি আসন বরাদ্দ ছিল।
গত ২১ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দেয়, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সর্বোচ্চ পাঁচ শতাংশ থাকবে, আর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা থাকবে। এর পরিপ্রেক্ষিতে ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।
গত বছরের ২১ নভেম্বর বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ২০২৫ সালের মেডিক্যাল কলেজে ভর্তির নীতিমালা প্রকাশ করে। ৯.১.১ ধারায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, মেডিক্যাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানদের জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
এছাড়া, ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ১,২৫,২৬১ জন, তবে পরীক্ষায় অংশ নেন ১,৩১,৭২৯ জন। মোট ৬০,০৯৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার পাসের হার ছিল ৪৫.৬২ শতাংশ, যেখানে ৩৬.৮৭ শতাংশ ছেলে এবং ৬৩.১৩ শতাংশ মেয়ে পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাগুরায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার
Next Article তালায় স্কাউটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?