By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মোরেলগঞ্জে পুল ভেঙ্গে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > মোরেলগঞ্জে পুল ভেঙ্গে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

মোরেলগঞ্জে পুল ভেঙ্গে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

Last updated: 2023/01/23 at 2:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বাগেরহাট অফিস : বাগেরহাটের মোরেলগঞ্জে দাউরা চন্ডিপুর সংযোগ খালের পুলটি ভেঙ্গে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুই বছর জুড়ে হাজার-হাজার জনসাধারনের চলাচলে জনভোগান্তি এখন চরমে। উপজেলা পরিষদের এডিপির বরাদ্দের ব্যয়ে নির্মাণাধীন নতুন পুলটি এক মাসের মাথাই ভেঙ্গে পড়ায় অর্থ বরাদ্দ আসেনি কোন কাজে। স্থানীয়দের দাবি জনগুরুত্বপূর্ণ এ পুলটি পুন:নির্মাণ করে চলাচলে ভোগান্তি লাঘবের দাবি জানান।

খোঁজ নিয়ে জানাগেছে, মোরেলগঞ্জ ও ইন্দুরকানি দুই উপজেলার সিমান্তবর্তী চিংড়াখালী ইউনিয়নের দাউরা চন্ডিপুর সংযোগ খালে পুলটি সংস্কার ও নির্মাণের জন্য ২০১৯ সালে উপজেলা পরিষদের মাধ্যমে “এডিপির বরাদ্দ” প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে এ পুলটি নির্মাণ করা হলেও এক মাস পরে পুলটির মাঝ থেকে ভেঙ্গে যায়। পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও স্থানীয়দের সহযোগিতায় কোন মতে কয়েকটি কাঠের চালি দিয়ে চলাচলের উপযোগী করে তুললেও পুনরায় আবারও ভেঙ্গে যায়। জনগুরুত্বপূর্ন এ পুলটি থেকে প্রতিদিন পূর্ব চন্ডিপুর, মধ্য চন্ডিপুর, চিংড়াখালী, তালতলা, পোলেরহাট, জামুয়া, সিংজোড়সহ সিমান্তবর্তী ইন্দুরকানি শহরে চলাচল করে ৪/৫ হাজার মানুষ। এ সংযোগ পুলের দু’ প্রান্তে রয়েছে ৫টি প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদ্রাসা ২টি, দাখিল মাদ্রাসা ১টি, মাধ্যমিক বিদ্যালয় ১টি, চিংড়াখালী ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক, ১০/১৫টি মসজিদ, রয়েছে সাপ্তাহিক ৩/৪টি বাজারসহ গুরুত্বপূর্ন স্থাপনা। কথা হয় স্থানীয় বাসিন্দা গাজী মিজানুর রহমান, মো: মোসলেম উদ্দিন, মো: রুবেল হাওলাদার, স্কুল শিক্ষার্থী তামান্না, নুসরাত জাহান, রিপা আক্তারসহ একাধিকরা বলেন, প্রতিদিন কষ্ট করে এ পুলটি পার হয়ে স্কুলে যেতে হয়। বৃদ্ধদের নৌকায় করে পার করতে হয়। কোন ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে পাশেই ইন্দুরকানি বাজারে চিকিৎসা করাতেও হিমসিম খেতে হয়। এ দুর্ভোগ আমাদের কবে শেষ হবে?। ৩/৪ বছর পূর্বে একবার সরকারিভাবে দায়সারাভাবে পুলটি নির্মাণ করে চলে গেছে ঠিকাদার। এ পুলটি থেকে পড়ে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত বৃদ্ধ-শিশুসহ ৮/১০ জন। এ বিষয়ে চিংড়াখালী ইউপি চেয়ারম্যান মো: আলী আক্কাস বুলু বলেন, উপজেলা পরিষদের বরাদ্দের নির্মাণাধীন পুলটি দায়সারাভাবে করা হয়েছিলো। কাজ শেষ করার কিছুদিন যেতে না যেতেই ভেঙ্গে পড়ে। তৎকালিন উপজেলা প্রকৌশলী, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে অবহিত করা হলে সংস্কারের জন্য কিছু টাকা ও আমার ব্যক্তিগত টাকা দিয়ে আবারও সংস্কার করা হয়েছিলো তাও টেকেনি। এ সর্ম্পকে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু বলেন, দাউরা চন্ডিপুর সংযোগ খালে পুলটি একবার উপজেলা পরিষদের এডিপির বরাদ্দের মাধ্যমে নির্মাণ করা হয়েছিলো। পরবর্তীতে বোঝাই জাহাজের ধাক্কায় ভেঙ্গে যায়। এ খবর শুনে নির্বাহী কর্মকর্তা, ভাইস চেয়ারম্যানসহ আমি সরেজমিনে গিয়েছিলাম। তখনকার কাজটি নিয়েও কথা উঠেছে। পুনরায় নতুন করে আর কোন বরাদ্দ দেওয়া হয়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ধানকাটা ও মাড়াই মেশিন কিনে পথে বসেছেন কৃষক
Next Article বাগেরহাটে শিক্ষকদের আলোচনা সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 57 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 57 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?