By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সরকারও নির্বাচন চায়, তবে আগে সংস্কারে গুরুত্ব দেওয়া হচ্ছে : রিজওয়ানা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সরকারও নির্বাচন চায়, তবে আগে সংস্কারে গুরুত্ব দেওয়া হচ্ছে : রিজওয়ানা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারও নির্বাচন চায়, তবে আগে সংস্কারে গুরুত্ব দেওয়া হচ্ছে : রিজওয়ানা

Last updated: 2024/11/11 at 2:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : গণঅভ্যুত্থান নির্বাচনের জন্য হয়নি- এমন দাবি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচন অন্তর্বর্তী সরকারও চায়, তবে এর আগে সংস্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে সেটাই স্বাভাবিক। একই সঙ্গে তারা সংস্কারের দাবিকেও অস্বীকার করছে না। তারা দ্রুত নির্বাচন চায়। কিন্তু সেটি খুব দ্রুত সম্ভব নয়। আবার দেরিও হচ্ছে না।

আজ সোমবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় উপদেষ্টা বলেন, সরকারের প্রত্যাশা- রাজনৈতিক দলগুলো সংস্কারের দাবির প্রতি সম্মান রাখবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই সরকারই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে কিনা তা বলা যাবে সুপারিশ জমা হওয়ার পর।

তিনি আরও বলেন, ডিসেম্বরে সংস্কার কমিশন সুপারিশ জমা দেবে। এই সরকারের তিন মাস হয়েছে মাত্র। রাজনৈতিক দলগুলোও এখনই নির্বাচন চাচ্ছে বলে মনে হয় না।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে কোনো দপ্তর দেওয়া হলো কেন, এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন, কৌশলগত কারণে তাকে উপদেষ্টার পদমর্যাদা দেওয়া হয়েছে।

এদিকে একই দিন প্রথম কর্ম দিবসে নয়া খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের বলেন, আমরা সঠিক পথে চলছি। আশা করছি মন্ত্রণালয়ের গতি বাড়বে। তার আশা, নভেম্বরে কোনো দুর্যোগ না হলে আমনের ফলন ভালো হবে।

তিনি জানান, চালের ক্ষেত্রে আমরা বেসরকারি খাতকে ফ‍্যাসিলিটেট করছি। সরকারিভাবেও আমদানির পদক্ষেপ নেওয়া হয়েছে। তা শিপমেন্টের পর্যায়ে আছে।

নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বোঝাপড়া, ডায়ালগ চলছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো যা-ই বলুক না কেন, সরকার চাপহীনভাবে তার কাজ করছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তৃতীয় দিনের মতো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ
Next Article সাতক্ষীরায় ছেলে ও পুত্রবধুর নির্যাতনে স্কুল শিক্ষকের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 6 hours ago
জাতীয়

২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে : পানিসম্পদ মন্ত্রী

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?