By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সুনীল অর্থনীতি-৩: এখনো অনাবিস্কৃত জ্বালানি সম্ভার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > সুনীল অর্থনীতি-৩: এখনো অনাবিস্কৃত জ্বালানি সম্ভার
অর্থনীতিশীর্ষ খবর/ তাজা খবর

সুনীল অর্থনীতি-৩: এখনো অনাবিস্কৃত জ্বালানি সম্ভার

Last updated: 2024/02/20 at 2:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বিশেষ প্রতিবেদক : বঙ্গোপসাগরের সীমানা নিষ্পত্তির পর গভীর সমুদ্রে জ্বালানি অনুসন্ধানে মনোযোগ বাড়িয়েছে প্রতিবেশী দুই দেশ ভারত ও মিয়ানমার। উভয় দেশ এ খাতে বিনিয়োগ করেছে বিভিন্ন পর্যায়ে। প্রয়োজন মতো পাচ্ছে বিদেশি বিনিয়োগও।

অন্যদিকে বাংলাদেশ করছে সময়ক্ষেপণ। গভীর সাগরে নিজেদের জলসীমানায় তেল-গ্যাসের মহাসম্পদ অনুসন্ধানে বিভিন্ন সময়ে বিদেশি বিনিয়োগের মৌখিক প্রত্যাশা ব্যক্ত করা হলেও এ নিয়ে দেখা যায়নি কার্যকর কোনো পদক্ষেপ। ফলে দেশের বিশাল সমুদ্র এলাকার জ্বালানি সম্ভার এখনো অনাবিস্কৃতই থেকে গেছে।বঙ্গোপসাগর ঘিরে সুনীল অর্থনীতির নানা সম্ভাবনা নিয়ে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় তথা শেষ পর্ব থাকছে আজ।

বাংলাদেশের সমুদ্রসীমায় মোট ২৬টি তেল-গ্যাস ব্লক রয়েছে। তার মধ্যে অগভীর অংশে ১১টি ও গভীর সাগরে ১৫টি। এসব ব্লকের মধ্যে কয়েকটিতে গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। এসব কোম্পানি নিজেদের বিনিয়োগ নিয়ে এগিয়ে এলেও পরে ব্লক ছেড়ে চলে গেছে। এরপর দীর্ঘ সময় ধরে দেশে গ্যাসের সংকট বিরাজমান থাকলেও তা মোকাবিলায় আমদানিনির্ভরতাকেই বেছে নিয়েছে জ্বালানি বিভাগ।

সমুদ্রসীমায় মোট ২৬টি তেল-গ্যাস ব্লক রয়েছে। তার মধ্যে অগভীর অংশে ১১টি ও গভীর সাগরে ১৫টি। এসব ব্লকের মধ্যে কয়েকটিতে গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। এসব কোম্পানি নিজেদের বিনিয়োগ নিয়ে এগিয়ে এলেও পরে ব্লক ছেড়ে চলে গেছে। এরপর দীর্ঘ সময় ধরে দেশে গ্যাসের সংকট বিরাজমান থাকলেও তা মোকাবিলায় আমদানিনির্ভরতাকেই বেছে নিয়েছে জ্বালানি বিভাগ।

দেশে গভীর ও অগভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে ‘বাংলাদেশ অফশোর মডেল প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট’ (পিএসসি) গত বছরের জুলাইয়ে অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অনুমোদনের সাত মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত দরপত্র আহ্বান করা যায়নি।

জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম বলেন, আমরা সাগরে খনিজ সম্পদের কোনো জরিপ করতে পারিনি। এ অবস্থায় চুক্তি হলে তা বাংলাদেশ ও বিদেশি কোম্পানি কারও জন্যই সুবিধার হবে না।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, বঙ্গোপসাগরের ১৩টি স্থানে ভারী খনিজ বালু আছে। এই বালু ইলমেনাইট, গার্নেট, সিলিমানাইট, জিরকন, রুটাইল ও ম্যাগনেটাইটসমৃদ্ধ। বাংলাদেশ ও জার্মানির যৌথ জরিপে সাগরের ৮০ থেকে ১১০ মিটার গভীরতায় এই মূল্যবান সম্পদের অস্তিত্ব পাওয়া গেছে।

এছাড়া অগভীর সমুদ্রের তলদেশে কোবাল্ট, ভানাডিয়াম, মলিবডেনাম ও প্লাটিনামে গঠিত ম্যাঙ্গানিজ ক্রাস্ট এবং তামা, সিসা, জিংক, কিছু পরিমাণ সোনা ও রুপা দিয়ে গঠিত সালফাইডের অস্তিত্ব আছে। এসব অতি মূল্যবান সম্পদ সমুদ্রের ১৪০০ থেকে ৩৭০০ মিটার গভীরে রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে শুধু খনিজ সম্পদই নয়, ৩০ থেকে ৮০ মিটার গভীরতায় এক ধরনের ক্লে’র সন্ধান পাওয়া গেছে। অগভীর সমুদ্রের এই ক্লে উত্তোলন করা গেলে বাংলাদেশের সিমেন্ট শিল্পে বিপ্লব ঘটবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ন্যূনতম টাকায় রোহিঙ্গারা হয়ে যাচ্ছে বাংলাদেশি নাগরিক
Next Article চৌগাছায় ব্যতিক্রমী শাক-সবজির বাজার উদ্ধোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 6 minutes ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 9 minutes ago
জাতীয়

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের

By জন্মভূমি ডেস্ক 10 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় কট্টরপন্থি বিএনপি-জামায়াত সমর্থকদের মুখে হাসি নেই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?