By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সুন্দরবনকে দস্যুমুক্ত করতে অনেক রক্ত ঝরাতে হয়েছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > সুন্দরবনকে দস্যুমুক্ত করতে অনেক রক্ত ঝরাতে হয়েছে
Uncategorized

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে অনেক রক্ত ঝরাতে হয়েছে

Last updated: 2022/07/30 at 10:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক
আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, সুন্দরবনে র‌্যাব অপারেশন শুরু করলো, আর সুন্দরবন দস্যুমুক্ত হয়ে গেল বিষয়টা কিন্তু এরকম নয়। এজন্য অনেক রক্ত ঝরাতে হয়েছে, ঘাম ঝরাতে হয়েছে।

শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী বিচে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রযোজনায় নির্মিত অপারেশন সুন্দরবন সিনেমার ট্রেইলার উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। পুলিশ প্রধান বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেশকে ভালোবেসে সর্বোচ্চ দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করে। শুধু মাস শেষে একটা বেতনের চেক পাবে, তারা সেজন্য দায়িত্ব পালন করে না।

র‌্যাব মহাপরিচালক হিসেবে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি দেখেছি কি মমত্ববোধ নিয়ে তারা দায়িত্ব পালন করেছে। কারো হাত উড়ে গেছে, পা হারিয়েছে। কিন্তু কখনো দায়িত্ব থেকে তারা পিছপা হয়নি। তারা দেশকে জঙ্গি মুক্ত করেছে, সন্ত্রাসমুক্ত করেছে, সুন্দরবনকে বনদস্যু মুক্ত করেছে। তারা তাদের জীবনকে মৃত্যুর মুখোমুখি করতে পিছপা হননি।

তিনি বলেন, মহাপরিচালক হিসেবে আমার নির্দেশে তারা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেছে। অপারেশন সুন্দরবন সিনেমার পটভূমি তুলে ধরে তিনি বলেন, এ চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচালক দীপংকর দীপনকে দায়িত্ব দেওয়া হয়। তিনি ও তার টিম তিন মাস সুন্দরবনে অবস্থান করেছেন, গবেষণা করেছেন, আমাকে ৭০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন দিয়েছেন। তখন আমার মনে হয়েছে, তিনি পারবেন। পরে তাকে সিনেমাটি তৈরির দায়িত্ব দেওয়া হয়।

আইজিপি বলেন, সুন্দরবনের বনদস্যুরা এখন সমাজের মূলধারায় মিশে আছে। তারা অর্থনৈতিক কর্মকাণ্ড করছে, ভালো আছে। এটা একটা ইউনিক কার্যক্রম। এ ধরনের কার্যক্রম আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিশ্বের কোথাও হয়েছে কিনা আমার জানা নেই।

যেভাবে আমরা জঙ্গিবাদ দমন করেছি এটাও একটা ইউনিক মডেল। তিনি বলেন, গ্লোবাল টেররিজম ইনডেক্সে আমাদের চেয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান, যুক্তরাজ্যের অবস্থান অনেক নিচে। এটা প্রধানমন্ত্রীর নেতৃত্বে, স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শে এবং আপনাদের সমর্থনে আইনশৃঙ্খলা বাহিনী করতে পেরেছে।

তিনি বলেন, সুন্দরবন জলদস্যমুক্ত হওয়ার ফলে এ অঞ্চলের ২৫লাখ মানুষ এর সুবিধাভোগ করছে। ব্রাজিল আমাজানের বন থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে থাকে। সুন্দরবনে যে শান্তির সুবাতাস বইছে আমরাও এখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করতে পারবো। তিনি বলেন, সুন্দরবন বনদস্যু মুক্ত হওয়ার ফলে এখানে বাঘের সংখ্যা বেড়েছে, হরিণের সংখ্যা বেড়েছে। এখানে এখন শান্তির সুবাতাস বইছে।

আইজিপি বলেন, বর্তমান দেশে সিনেমা হলের সংখ্যা কমেছে, সিনেমার সংখ্যা কমছে। তবে এখন কিছু ভালো ছবি হয়েছে। আমাদের দেশে সুস্থ বিনোদনের বিকাশ হোক। অপরাধীরা সুস্থ জীবনে ফিরে আসুক, কিশোররা কিশোর গ্যাং থেকে ফিরে আসুক। তিনি অপারেশন সুন্দরবন সিনেমা উপভোগ করার জন্য দর্শকদের আমন্ত্রণ জানান। তিনি সিনেমাটির পরিচালক, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

র‌্যাব মহাপরিচালক বলেন, দস্যুমুক্ত সুন্দরবন একটি বিশাল অর্জন। এ অর্জনের পথ মসৃণ ছিল না। এজন্য দীর্ঘপথ অতিক্রম করতে হয়েছে। আমরা আমাদের ৩০জন সহযাত্রীকে হারিয়েছি, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। একটি শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠায় তারা সহযোগিতা করেছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সহযোগিতা করার জন্য বনবিভাগসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

অপারেশন সুন্দরবন সিনেমা আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 30, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঝিনাইদহে অস্ত্রসহ আটক ২
Next Article তালায় ঐতিহ্যবাহী দড়াটানা প্রতিযোগিতা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
খুলনামহানগর

রূপসা ব্রিজের পশ্চিম ঢালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চাকরিজীবী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 days ago
Uncategorized

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

By জন্মভূমি ডেস্ক 2 days ago
Uncategorized

দশমিনা ভিপি নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?