By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ৩২ হাজার ডোজ ভ্যাকসিন পৌঁছালো
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ৩২ হাজার ডোজ ভ্যাকসিন পৌঁছালো
জাতীয়

৩২ হাজার ডোজ ভ্যাকসিন পৌঁছালো

Last updated: 2021/06/16 at 11:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

খুলনায় রেকর্ড শনাক্ত ২২২, মৃত্যু ৯ জনের

শেখ আব্দুল হামিদ
করোনা প্রতিরোধে সিনোফার্ম ভ্যাকসিনের ৩২ হাজার ৪০০ ডোজ গতকাল বুধবার দুপুরে খুলনায় পৌঁছায়। আগামী ১৯ জুন থেকে এ টিকা প্রদান করার কথা রয়েছে। গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআরল্যাবে ৬৮৪টি নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ২২২ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। আর এসময়ে মৃত্যু হয়েছে সর্বোচ্চ ৯ জনের। এনিয়ে করোনায় মোট আক্রান্ত হলেন ১২ হাজার ৪৫ জন। এপর্যন্ত মৃত্যু হয়েছে ১৯৯ জনের। শুধু চলতি জুন মাসের ১৫ দিনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১৫ জন। আর মৃত্যু হয়েছে ২৯ জনের।
খুলনার সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ জানান, গতকাল ১৬ জুন দুপুর ১২টা ৩০মিনিটে ভ্যাকসিন এর জন্য বিশেষায়িত ফ্রিজার গাড়িতে করে জেলা শহরের ইপিআই ভবনে (স্কুল হেলথ ক্লিনিক) করোনা ভ্যাসিন এসে পৌঁছায়। পরে গাড়ি থেকে করোনা ভ্যাকসিন রিসিভিং কমিটির সদস্যরা বুঝে নেন। ভ্যাকসিনের ডোজগুলো গাড়ি থেকে নামিয়ে ভবনের আইএলআর ফ্রিজগুলোতে সংরক্ষলণ করা হয়েছে।
এদিকে করোনা বৃদ্ধির হার খুলনায় উদ্বেগজনক। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুহাস রঞ্জন হালদার বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল পর্যন্ত ১৩৯ জন রোগী ভর্তি রয়েছেন। তার মধ্যে রেডজোনে ৭০ জন, ইয়লোজোনে ২১ জন, এইচডিইউতে ২৮ জন ও আইসিইউতে ২০ জন ভর্তি রয়েছেন। এসময়ে রেডজোনে মৃত্যু হয়েছে ৫ জনের আর ইউয়োলোজোনে ৪ জনের।
খুলনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন দাকোপ উপজেলার ২৮১ জন মৃত্যু ৩ জনের, বটিয়াঘাটায় আক্রান্ত ১৫৯ জন মৃত্যু ৫ জন, রূপসায় আক্রান্ত ৪৩০ জন মৃত্যু ১৬ জনের, তেরখাদায় আক্রান্ত ১৬১ মৃত্যু ৩ জনের, দিঘলিয়ায় আক্রান্ত ২৪৫ মৃত্যু ৩ জনের, ফুলতলায় আক্রান্ত ৪১২ মৃত্যু ৪ জন, ডুমুরিয়ায় আক্রান্ত ২৮৯ জন মৃত্যু ৩ জন, পাইকগাছায় ২৯৮ মৃত্যু ৭ জন এবং কয়রা উপজেলায় আক্রান্ত ১০৫ জন মৃত্যু ৫ জনের। খুলনা সিটিতে মোট আক্রান্ত ৯ হাজার ৬৬৫ জন আর মৃত্যু হয়েছে ১৪৮ জনের।
খুলনা মেডিকেল হাসপাতালের উপপরিচালক ডা:বিধান চন্দ্র ঘোষ দৈনিক জন্মভূমিকে বলেন, আক্রান্তের সংখ্যা খুলনায় উদ্বেগজনক হারে বাড়ছে। মানুষের মাঝে সচেতনতা না থাকার কারণে এ হার আর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গত বছরের তুলনায় চলতি বছরে আক্রান্তের সংখ্যা দ্বিগুনেরও বেশী। তিনি বলেন, শয্যাসংখ্যা বাড়িয়েও সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 16, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবন যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়: প্রধানমন্ত্রী
Next Article ‘ত্রাণ চাই না, বাঁধ চাই’, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে এমপি শাহজাদা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলবাসীর কল্যাণে নতুন সরকারের দায়িত্ব

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 15 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

By Tanvir 16 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ পাস, আলোচনায় ঝুলে গেল ৩টি

By Tanvir 16 hours ago
জাতীয়

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাস

By Tanvir 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?