By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে চায় : রিজভী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে চায় : রিজভী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে চায় : রিজভী

Last updated: 2024/01/03 at 4:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ আওয়ামী লীগ সরকার আরও বেশি টাকা লুট করতে, বিদেশে টাকা পাচার করতে আবারও একতরফা নির্বাচন করতে চায়। তারা চায় বাংলাদেশকে আরও লুটপাট করতে। আপনারা দেখছেন একজন এমপি বাংলাদেশ থেকে টাকা লুট করে ইংল্যান্ডে কীভাবে টাকা পাচার করেছে, তারা এরকম পাচার করতে চায়। ব্যাংক ডাকাতি করে, জনগণের টাকা লুট করতে চায়, টাকা লুট ও পাচার করে তারা আরও বেশি সুখে থাকতে চায়। কিন্তু দেশ জাহান্নামে যাক, জনগণ জাহান্নামে যাক, তাতে তাদের কিছু যায় আসে না।

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে আজ বুধবার (৩ জানুয়ারি) মতিঝিল এজিবি কলোনি বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

রিজভী আরও বলেন, অবৈধ সরকার জোর করে একতরফা নির্বাচন করে দেশটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। দেশে কোন নির্বাচন নেই, এখানে জনগণের কোন ভোটাধিকার নেই, জনগণের কথা বলার স্বাধীনতা নেই। এটি কোন নির্বাচন নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণা মাত্র। আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, এ নির্বাচন বর্জন করুন, তাদের বিরুদ্ধে সবাই একসাথে রুখে দাঁড়ান।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি শোয়ায়েব খন্দকার, মোহাম্মাদ আশরাফুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারেক উজ জামান তারেক, ওমর ফারুক কাওসার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল, যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, মাজহারুল ইসলাম মারুফ, সহ সাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. মিজান রহমান, কেন্দ্রীয় যুবদল নেতা খসরু আহমেদ হিরন, অ্যাডভোকেট এমদাদুল হক ইমরান, পটুয়াখালী জেলা যুবদলের স্বাস্থ্য সম্পাদক ডা. ওমর ফারুক মসিহ্, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি শাহাবুদ্দিন ইমন, ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারি, আলিয়া মাদ্রাসার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল প্রধান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিরাজ হোসেন, আশরাফুল আসাদ প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডিসেম্বরে সারা দেশে ২৩৬০ অগ্নিকাণ্ড
Next Article ইসরায়েলি হামলায় একদিনে ২০০ ফিলিস্তিনি নিহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
ফিচার

পেট্রোল ও অকটেন কীভাবে তৈরি হয়?

By Nayon Islam 1 hour ago
খেলাধূলা

বিশ্বকাপের আগে মেসির বিরুদ্ধে মামলা

By Nayon Islam 1 hour ago
আন্তর্জাতিক

ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর উদ্যোগ ফের আটকে গেল সিনেটে

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়সর্বশেষ খবর

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

By Nayon Islam 1 hour ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

হরমুজে জাহাজ চলাচলে ইরানের নতুন প্রস্তাব

By Nayon Islam 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?