By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: করোনাকালেও মোংলা বন্দরে ৯৭০ জাহাজ আগমনের রেকর্ড: মুনাফা ১৩০ কোটি টাকা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > করোনাকালেও মোংলা বন্দরে ৯৭০ জাহাজ আগমনের রেকর্ড: মুনাফা ১৩০ কোটি টাকা
জাতীয়তাজা খবর

করোনাকালেও মোংলা বন্দরে ৯৭০ জাহাজ আগমনের রেকর্ড: মুনাফা ১৩০ কোটি টাকা

Last updated: 2021/07/04 at 6:15 PM
করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

করোনা মহামারির মধ্যেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আয় করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। ২০২০-২১ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ২৯ কোটি টাকার বেশি রাজস্ব অর্জন করেছে সংস্থাটি।

রোববার (০৪ জুলাই) বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা সংবাদ সম্মেলন করে জানান, বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ ৯৭০ টি জাহাজ আগমনের ফলে এই রেকর্ড করে বন্দরটি। এ সময়ে মোংলা বন্দরে রেকর্ড পরিমাণ পণ্য ওঠানামা হয়েছে। গেল অর্থ বছরে ১১৯ দশমিক ৪৫ শতাংশ পণ্য খালাস করেছিল। যা থেকে বন্দর নীট মুনাফা আয় করে ১৩০ কোটি টাকা। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ২৯ কোটি টাকা বেশি।

বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল বলেন, ২০২০-২১ অর্থ বছরে বন্দরে আগত ৯৭০ টি জাহাজ থেকে ১১৯ দশমিক ৪৫ শতাংশ পণ্য খালাস হয়। এছাড়া ৪৩ হাজার ৯৫৯ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয় এবং ১৪ হাজার ৪৭৪ টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়। তবে এসব গাড়ির ৪০ শতাংশ খালাসও হয়েছে বলে দাবি করে বন্দর কর্তৃপক্ষ। গেল ২০১৮-১৯ অর্থ বছরে এই বন্দরে জাহাজ এসেছিল ৯১২টি। করোনার শুরুর বছর ২০১৯-২০ অর্থ বছরে ৯০৩টি জাহাজ আসে।

তিনি বলেন, ১৯৫০ সালে মোংলা বন্দর প্রতিষ্ঠার পর ২০২০-২১ অর্থ বছরের জাহাজের সংখায় নতুন রেকর্ড তৈরি হয়েছে। যা কোনও বছরেই এত জাহাজের সংখ্যা হয়নি। করোনার ধাক্কা সামলিয়ে এ বন্দরের অর্থনৈতিক চাকা সচল রেখেছেন তারা। ২০১৮-১৯ অর্থ বছরের ৯১২টি জাহাজ থেকে মোংলা বন্দরের আয় হয়েছে ৩২৯ কোটি ১২ লক্ষ এবং ২০১৯-২০ অর্থ বছরের ৯০৩ টি জাহাজ থেকে আয় হয়েছে ৩৩৮ কোটি ১৯ লক্ষ টাকা। এ অর্থ বছরে আয় হয়েছে ৩৪০ কোটি টাকা, ব্যয় ২১০ কোটি টাকা।

তিনি আরও বলেন, “করোনার কোন প্রভাই পড়েনি দেশের এই সমুদ্র বন্দরে। সারাদেশের ব্যবসা বাণিজ্য আংশিক স্থবির থাকলেও মোংলা বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। ২৪ ঘন্টাই চলমান ছিল এ বন্দরের কার্যক্রম।”
করোনা কালীন সময়ে নয়টি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে জানিয়ে এদিন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বন্দর উন্নয়নে মাস্টার প্লান তৈরির কাজ চলছে এবং এটি বাস্তবায়ন হলে মোংলা বন্দর দেশের অর্থনীতি ও আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যপক ভূমিকা রাখতে সক্ষম হবে। একই সাথে চলতি অর্থ বছরে এই বন্দরে এক হাজারেরও অধিক জাহাজ আগমনসহ ৩৬০ কোটি টাকা রাজস্ব আদায়ের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন,হারবার ও মেরিন ক্যাপ্টেন এম আবদুল ওয়াদুদ তরফদার, পরিচালক (প্রশাসন) মো. শহিনুর আলম, হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন, প্রধান অর্থ ও হিসাব রক্ষন কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, পরিকল্পনা প্রধান জহিরুল হক, পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, উপ প্রধান প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান মিনা ও বন্দর চেয়ারম্যানের একান্ত সচিব মো. নিয়ামুর রহমান প্রমুখ।

করেস্পন্ডেন্ট July 4, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article
Next Article খুলনার ৬৮ ইউনিয়নে বেসিন আছে, নেই পানি ও সাবান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা বৃদ্ধাশ্রমে থাকা ‌ বৃদ্ধ বাবার মন ভালো নেই ‌‌‌

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা নবাগ্ত পুলিশ সুপার আরেফিন জুয়েল

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
তাজা খবরসাতক্ষীরা

ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলবাসীর সংগ্রামের শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা বৃদ্ধাশ্রমে থাকা ‌ বৃদ্ধ বাবার মন ভালো নেই ‌‌‌

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা নবাগ্ত পুলিশ সুপার আরেফিন জুয়েল

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
তাজা খবরসাতক্ষীরা

ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলবাসীর সংগ্রামের শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?