By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুবিকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার যাত্রা শুরু হয়েছে : উপাচার্য
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুবিকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার যাত্রা শুরু হয়েছে : উপাচার্য
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুবিকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার যাত্রা শুরু হয়েছে : উপাচার্য

Last updated: 2023/11/10 at 1:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

চারুকলা স্কুলের ‘আঙ্গিনা’র উদ্বোধন

বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়কে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, খুব শীঘ্রই স্মার্ট কার্ড যুগে প্রবেশ করছে খুলনা বিশ্ববিদ্যালয়। প্রাথমিক পর্যায়ে এই কার্ডের মাধ্যমে মেডিকেল সেবা, লাইব্রেরি অটোমেশনের সুবিধা পাওয়া যাবে। পরবর্তীতে এর সাথে ই-ওয়ালেটসহ অন্যান্য সুবিধাগুলো যুক্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অটোমেশনের কাজও শেষ হয়েছে। অতিশীঘ্রই এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এসবই ডিজিটাইলাইজেশন এবং স্মার্ট বিশ্ববিদ্যালয় গড়ে তোলার অংশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের নবনির্মিত স্থায়ী মঞ্চ ‘আঙ্গিনা’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমাদের সকলের চিন্তা-ভাবনা একই। লেখাপড়া ও গবেষণার পাশাপাশি ভৌত অবকাঠামোগত উন্নয়ন আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে চারুকলা স্কুলের এই আঙ্গিনা তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, চারুকলা স্কুলের জন্য আলাদা একটি ভবন করার পরিকল্পনা রয়েছে। সেটি হলে বিদ্যমান সমস্যাগুলো অচিরেই দূর করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেক্টরে উন্নয়ন আজ দৃশ্যমান। শিক্ষা-গবেষণায় যেমন উন্নয়ন হয়েছে, তেমনি মানসিকতাও পরিবর্তন এসেছে। এই উন্নয়নের সুফল পেতে আমাদের আরও কিছু সময় লাগবে। সম্প্রতি এশিয়ার কিউএস র‌্যাংকিং এ খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে। এই অগ্রযাত্রার কৃতিত্ব আমাদের সকলের।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। আরও বক্তব্য রাখেন আঙ্গিনা’র নকশা প্রণয়নকারী, স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবু কালাম শামসুদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, চারুকলা স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
Next Article বাগেরহাটে তাঁতী লীগের আনন্দ মিছিল ও পথসভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
ফিচার

পেট্রোল ও অকটেন কীভাবে তৈরি হয়?

By Nayon Islam 2 minutes ago
খেলাধূলা

বিশ্বকাপের আগে মেসির বিরুদ্ধে মামলা

By Nayon Islam 7 minutes ago
আন্তর্জাতিক

ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর উদ্যোগ ফের আটকে গেল সিনেটে

By Nayon Islam 10 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়সর্বশেষ খবর

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

By Nayon Islam 11 minutes ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

হরমুজে জাহাজ চলাচলে ইরানের নতুন প্রস্তাব

By Nayon Islam 13 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?