By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জুনে ৫৫৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৮০১
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জুনে ৫৫৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৮০১
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জুনে ৫৫৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৮০১

Last updated: 2024/07/10 at 2:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জুন মাসে সারাদেশে ৫৫৭টি সড়ক দুর্ঘটনায় ৮০১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৩ হাজার ২৬৭ জন। বুধবার (১০ জুলাই) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতি জানায়, জুনে রেলপথে ৪৬টি দুর্ঘটনায় ৪২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন নয়জন। এ সময় নৌ পথে ৯টি দুর্ঘটনা ঘটে। এতে ১২ জনের মৃত্যু হয়, সাতজন আহত হন ও ৯ জন নিখোঁজ রয়েছেন।

মাসজুড়ে সড়ক, রেল ও নৌ পথে মোট ৬১২টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ঝরেছে ৮৫৫ প্রাণ। আহত হয়েছেন ৩ হাজার ২৮৩ জন।

সংগঠনটির হিসাবে সবচেয়ে বেশি হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। জুনে ২১৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২২ জন নিহত ও ১ হাজার ৯৩ জন আহত হয়েছেন— যা মোট দুর্ঘটনার ৩৮ দশমিক ৯৫ শতাংশ। শতকরা হিসাবে নিহত হয়েছেন ৩৮ দশমিক এক শতাংশ ও আহতের ৩৩ দশমিক ৪৫ শতাংশ।

দুর্ঘটনার চিত্র অনুসারে, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে; ১৩৩টি সড়ক দুর্ঘটনায় ১৩৯ জন নিহত ও ২১৪ জন আহত হয়েছে। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে; ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছে।

মোট ৩৮ দশমিক ২৪ শতাংশ দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে, ২১ দশমিক পাঁচ শতাংশ আঞ্চলিক মহাসড়ক ও ৩৪ দশমিক ২৯ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে গত মাসে সড়ক দুর্ঘটনায় আহত ২ হাজার ১৩৯ জন ভর্তি হয়েছেন। যার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রোগী ৯২২ জন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কলারোয়ায় অস্ত্রসহ দুই জন গ্রেপ্তার
Next Article চট্টগ্রাম বহদ্দারহাট ফ্লাইওভার দুর্ঘটনা : ৮ আসামির ৭ বছরের কারাদণ্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
ফিচার

পেট্রোল ও অকটেন কীভাবে তৈরি হয়?

By Nayon Islam 1 hour ago
খেলাধূলা

বিশ্বকাপের আগে মেসির বিরুদ্ধে মামলা

By Nayon Islam 1 hour ago
আন্তর্জাতিক

ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর উদ্যোগ ফের আটকে গেল সিনেটে

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়সর্বশেষ খবর

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

By Nayon Islam 1 hour ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

হরমুজে জাহাজ চলাচলে ইরানের নতুন প্রস্তাব

By Nayon Islam 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?