By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালায় জলাবদ্ধতা নিরসনে নেট-পাটা অপসারণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় জলাবদ্ধতা নিরসনে নেট-পাটা অপসারণ
তাজা খবরসাতক্ষীরা

তালায় জলাবদ্ধতা নিরসনে নেট-পাটা অপসারণ

Last updated: 2024/11/12 at 11:58 AM
করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

তালা প্রতিনিধি : তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জলাবদ্ধতার কারণ বোরোচাষ নিয়ে চাষীরা আতংকিত রয়েছে। এলাকার বৃষ্টির পানির সাথে পাশ^বর্তী কেশবপুর ও মনিরামপুর উপজেলা থেকে নেমে আসা পানিতে তালার তেঁতুলিয়া ইউনিয়নের হাজার হাজার একর কৃষি জমি এখনও পানির নিচে। পানি নিস্কাশন না হওয়ায় সৃষ্ট জলাবদ্ধতায় ইতোমধ্যে শত কোটি টাকার কৃষি ও মৎস্যখাতে ক্ষতি হয়েছে। আসন্ন বোরো আবাদ না হলে ক্ষতির মাত্রা আরও বৃদ্ধি পাবে এবং খাদ্য সংকট সহ আর্থিক সংকটে জন-মানুষের বিপর্যয় আসবে। জনগনরে দীর্ঘদিনের দাবী জলাবদ্ধতার পানি সরিয়ে বিলগুলো কৃষি চাষের আওতায় আনা।
জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন বিভিন্ন খাল থেকে নেট-পাটা অপসারণসহ বিকল্প পথে পানি সরানোর জন্য নালা তৈরি করা হচ্ছে। কিন্তু কতিপয় ঘের ব্যবসায়ী এবং অসাধু মাছ শিকারীরা খালের মুখে বারবার নেট ও পাটাসহ মাছ ধরার নানান উপকর বসিয়ে পানি নিস্কাশন বন্ধ করে দিচ্ছে। এরফলে পানি ৩মাস ধরে জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং মানুষ পানি বাহিত রোগে আক্রান্ত হয়ে অমানবিক জীবন-যাপন করছে। সৃষ্ট জলাবদ্ধতার সমস্যা সমাধান করে বিলগুলো কৃষি চাষের আওতায় আনার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আবারও অভিযান চালানো হয়েছে। তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেলের নেতৃত্বে জেয়ালা নলতা এলাকায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল আমীনের নেতৃত্বে সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে জলাবদ্ধতায় কবলিত তেঁতুলিয়া ইউনিয়নের সুভাষিণী-শিরাশুনি থেকে নোয়াপাড়া এলাকার বিভিন্ন বিলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদসহ তালা থানা পুলিশ, ভূমি অফিসের নাজির কাম ভ্রাম্যমান আদালত সহকারী খাঁন মো. নুরুল আমিন, বিএনপিও ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ জলাবদ্ধতায় ভুক্তভোগী শতাধিক মানুষ অংশনেন।
এবিষয়ে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ জানান, এলাকার বৃষ্টির পানি সাথে কেশবপুর ও মনিরামপুর উপজেলা থেকে নেমে আসা পানিতে তেঁতুলিয়া ইউনিয়নের অধিকাংশ গ্রাম ও বিল জলাবদ্ধ রয়েছে। প্রায় ৩ মাসের জলাবদ্ধতায় কোটি-কোটি টাকার কৃষি ও মৎস্যখাতের আর্থিক ক্ষতি হয়েছে। জলাবদ্ধ এলাকায় বসবাস করার কারনে মানুষ পানি বাহিত নানান রোগে আক্রান্ত হচ্ছে। তিনি বলেন, বোরো মৌসুম আগত। বিলগুলো এখনই জলাবদ্ধমুক্ত করা না গেলে কৃষকরা অধিক ক্ষতিগ্রস্থ হবে। এমতাবস্থায় ইউএনও এবং এসিল্যান্ডের নেতৃত্বে নওয়াপাড়া খাল ও লক্ষনপুর বিল ও শিরাশুনি বিলসহ আশপাশের বিলে অভিযান চালানো হয়। এসময় পানি নিস্কাশনের জন্য প্রয়াজনীয় খালগুলো থেকে নেট-পাটা অপসারন, কালভার্ট ও স্লুইস গেটগুলোর মুখ থেকে মাটি সহ নেট-পাটা অপসারন করা হয়। এরফলে জলাবদ্ধতার পানি নওয়াপাড়া খাল হয়ে গোপালপুর খালের মাধ্যমে কপোতাক্ষ নদীতে দ্রুত নিস্কাশন হবে এবং কৃষকদের বোরো আবাদ সুযোগ হবে।

করেস্পন্ডেন্ট November 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আওয়ামী লীগের সাবেক দুই এমপি গ্রেফতার
Next Article সাতক্ষীরা টু মুন্সিগঞ্জ মহাসড়কটি বেহাল অবস্থা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনা

চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন: ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
বাগেরহাট

ফকিরহাটে বিষমুক্ত বেগুন চাষে কৃষক মুরাদের বাজিমাত

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়তাজা খবর

সংসদ নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
তাজা খবররাজনীতি

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?