By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নগরীতে বৈধ-অবৈধ ইজিবাইকে প্রতিদিনের বিদ্যুৎ চাহিদা সোয়া তিন লাখ ইউনিট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > নগরীতে বৈধ-অবৈধ ইজিবাইকে প্রতিদিনের বিদ্যুৎ চাহিদা সোয়া তিন লাখ ইউনিট
Uncategorized

নগরীতে বৈধ-অবৈধ ইজিবাইকে প্রতিদিনের বিদ্যুৎ চাহিদা সোয়া তিন লাখ ইউনিট

Last updated: 2022/07/20 at 12:17 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

অভিজিৎ পাল
নগরীতে বৈধ-অবৈধ ইজিবাইকে প্রতিদিনের বিদ্যুৎ এর চাহিদা সোয়া তিন লাখ ইউনিট। অতএব ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণ না করা গেলে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ী সরকারের যে সিদ্ধান্ত তা বাস্তবায়ন সম্ভব নয় বলছেন বৈধ ইজিবাইকের চালক, ইজিবাইক চার্জ সেন্টারের মালিক ও নাগরিক নেতৃবৃন্দরা।
একটি ইজিবাইকে প্রতিদিন চার্জ দিতে আট থেকে নয় ইউনিট বিদ্যুৎ প্রয়োজন হয়। সেক্ষেত্রে খুলনা সিটি কর্পোরেশনের সাড়ে আট হাজার ইজিবাইকের জন্য প্রতিদিন প্রয়োজন ৭৬ হাজার ৫০০ ইউনিট।
কিন্তু নগরীতে সাড়ে আট হাজার ইজিবাইকের স্থানে চলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার ইজিবাইক। অতএব এই পরিমাণ ইজিবাইকের জন্য বিদ্যুতের চাহিদা রয়েছে তিন লাখ ১৫ হাজার ইউনিট। এছাড়াও রয়েছে ইজি রিক্সা, মোটরচালিত ভ্যান যার কোন হিসাব নেই কারোর কাছে। অতএব ইজিবাইক নিয়ন্ত্রণ না করা গেলে সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য যে নির্দেশনা দিয়েছে সে উদ্দেশ্য বাস্তবায়নে দেখা দেবে সংশয়।
ইজিবাইক চালকরা বলছেন, বিদ্যুৎ সাশ্রয়ে নিবন্ধনহীন ইজিবাইক চলাচল বন্ধ করতে হবে রাস্তায়। আর ইজিবাইক চার্জ পয়েন্ট মালিকদের দাবি অবৈধ ইজিবাইক যেমন বন্ধ করতে হবে তেমনি অবৈধ বিদ্যুৎ সংযোগও বন্ধের দাবি জানান তারা।
নগরীর আলীর ক্লাবে অবস্থিত সিয়াম চার্জিং পয়েন্টে গিয়ে দেখা যায় সেখানে ১৫ থেকে ২০টি ইজিবাইকের চার্জ হচ্ছে। মাঝেমধ্যেই ইজিবাইক আসছে চার্জ করতে আবার ইজিবাইক চার্জ শেষে নিয়ে যাচ্ছেন চালকেরা। এ সময় মো: ইলিয়াস বলেন, ইজিবাইকে প্রতিদিন ১০ ঘন্টা থেকে ১২ ঘন্টা চার্জ দিতে হয়। এতে আট থেকে নয় ইউনিট বিদ্যুৎ খরচ হয়।
সরকারের বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনার কথা বলতেই, ইজিবাইক চালক মহিউদ্দিন বলেন, আমরা সিটি কর্পোরেশনকে টাকা দিয়ে লাইসেন্স নিয়ে গাড়ি চালাই। কিন্তু শহরে অবৈধ ইজিবাইক চলে বৈধ ইজিবাইকের থেকে তিন থেকে চার গুণ। খুলনায় বলা হয় সাড়ে আট হাজার ইজিবাইকের লাইসেন্স আছে। কিন্তু গাড়ি চলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার। অবৈধ গাড়ি বন্ধ হলে বিদ্যুৎ সাশ্রয় হবে বলছেন তারা।
অপরদিকে ইজিবাইক চার্জিং সিয়াম পয়েন্টের ম্যানেজার মো: তারেক বলেন, ইজিবাইক চার্জিং পয়েন্টগুলোর মধ্যে অনেকেই অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে চার্জ দেন। বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মকর্তাদের সহায়তায় ও গোপনে এই কার্যক্রম চলছে। এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে।
নাগরিক নেতৃবৃন্দ বলছে, উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্তে¡ও অজানা কারণে ইজিবাইক বন্ধ হচ্ছে না নগরী ও মহাসড়কে। প্রতিনিয়ত রাস্তার দুর্ঘটনা যেমন ঘটছে তেমনি তৈরি হচ্ছে জ্যাম। এখন তো রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে যে জ্বালানি ও বিদ্যুৎ সংকট লাঘবে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা বাস্তবায়নের ক্ষেত্রে এই অবৈধ ইজিবাইক, রিক্সা, ইজিভ্যান বন্ধের ব্যবস্থা নিতে হবে। একই সাথে নগরীতে বিকল্প গণপরিবহনের ব্যবস্থা করতে হবে। বিকল্প গণপরিবহনের ব্যবস্থা না করে ইজিবাইক বন্ধ করা সহজ হবে না বলছেনও তারা।

 

সিনিয়র করেস্পন্ডেন্ট July 20, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সবক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
Next Article পদ্মা সেতুর প্রভাব কোলকাতায়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 16 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 3 days ago
Uncategorized

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

By জন্মভূমি ডেস্ক 3 days ago
Uncategorized

দশমিনা ভিপি নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?