By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিএনপির সমাবেশ থেকে উসকানি দেওয়া হয়েছে : শেখ হারুন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বিএনপির সমাবেশ থেকে উসকানি দেওয়া হয়েছে : শেখ হারুন
জেলার খবররাজনীতি

বিএনপির সমাবেশ থেকে উসকানি দেওয়া হয়েছে : শেখ হারুন

Last updated: 2022/10/23 at 6:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE
জন্মভূমি রিপোর্ট
খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আওয়ামী লীগ। আজ রোববার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের নেতারা। সমাবেশ থেকে দেশের শান্তিপ্রিয় মানুষকে উসকানি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
নেতারা বলেন, সমাবেশের দিন খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে ভাঙচুর ও বিশৃঙ্খল ঘটনা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণেই হয়েছে। জনগণ প্রত্যাখ্যাত বিএনপি মিডিয়ার মাধ্যমে টিকে থাকার জন্য ভাঙচুর, জ্বালাও-পোড়াও চালাচ্ছে। নিজেরা মারামারি করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ যৌথভাবে এ সাংবাদ সম্মেলন করে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নেতারা বলেন, বিএনপির সমাবেশে লাইন যতই বড় হোক না কেন তা কোনোভাবেই আওয়ামী লীগের জনস্রোতকে হার মানাতে পারবে না। দেশের বিভিন্ন স্থান থেকে জঙ্গিরা যোগ দিয়েছে বিএনপির মিছিলে। মিথ্যাচার করা হয়েছে আওয়ামী লীগ ও বর্তমান সরকার সম্পর্কে। আওয়ামী লীগ সভা করে খুব শিগগিরই এর জবাব দেবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপির গ্রুপিং রাজনীতির কারণে নজরুল ইসলাম মঞ্জু সম্মেলনের দিন মঞ্চে স্থান পাননি। তবে এই শহরে সম্মেলনের আগে মঞ্জুকে লিফলেট বিলি, মিছিল করতে দেখা গেছে। বিএনপির দুগ্রুপই সম্মেলনের দিন শহরজুড়ে মহড়া দিয়েছে। এ সময়ে তাদের হাতে বাঁশের লাঠি, কাঠের চালাসহ বিভিন্ন ধরনের উপকরণ ছিল। সেগুলো দিয়েই দেশের সম্পদ খুলনার আধুনিক রেলস্টেশন ভাঙচুর করা হয়েছে। ওরা আওয়ামী লীগ অফিসের আগুন দিয়েছে। নিজেরা মারামারি করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিএনপি সমাবেশ কেন্দ্র করে ১০ জেলা থেকে লোক এনেছে। বাস মালিক, লঞ্চ মালিক, তারা নিজেদের স্বার্থেই পরিবহন বন্ধ রেখেছিলেন এই ভয়ে, বিএনপি আবার ভাঙচুর বা অগ্নিসংযোগ চালায় কিনা। খুলনায় আসার পথে তাদের কোথাও আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা দেওয়া হয়নি। নিজেরাই সহিংসতায় জড়িয়েছে।

নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ নেতারা বলেন, ‘এ দেশের জনগণের সঙ্গে আমাদের নাড়ির সম্পর্ক। আমরা কত আসন পাব, তা জনগণই নির্ধারণ করবে, বিএনপি মহাসচিব নন। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিএনপির সব অপপ্রচারের জবাব রাজনৈতিকভাবেই দেওয়া হবে।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, সংসদ সদস্য আখতারুজ্জামান বাবু, আশরাফুল ইসলাম,খুলনা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল ইসলাম, কামরুজ্জামান জামাল,   মফিদুল ইসলাম টুটুল, সাবেক ছাত্রনেতা শফিকুর রহমান পলাশ,  আসাদুজ্জামান রাসেল প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 23, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গণসমাবেশের মঞ্চে চেয়ার পেলেন না মঞ্জু
Next Article ফকিরহাটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগর হাটে-বাজারে ভেজাল , বিপাকে কৃষকরা

By জন্মভূমি ডেস্ক 35 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে,অকাল গর্ভপাত ও জরায়ু সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ‌উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

শ্যামনগর হাটে-বাজারে ভেজাল , বিপাকে কৃষকরা

By জন্মভূমি ডেস্ক 35 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে,অকাল গর্ভপাত ও জরায়ু সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ‌উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?