By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

Last updated: 2023/02/06 at 4:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় যৌতুকের দাবীতে স্ত্রীকে স্বাসরুদ্ধ করে হত্যার দায়ে ঘাতক স্বামী রবিউল ইসলাম (৩০) কে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী রবিউল ইসলাম সাতক্ষীরা শহরের রসুলপুরের পূর্ব মেহেদীবাগের বিল্লাল গাজীর ছেলে। রোববার দুপুরে নারী ও শিশু নির্যতন দমন ট্রাইব্যুনালের বিচারক জনাকীর্ন আদালতে এম জি আযম এ রায় প্রদান করেন।

মামলার বিবরনে জানান যায়, ২০১০ সালে যশোর জেলার কেশবপুর উপজেলার আগরহাটি গ্রামের শহীদুল ইসলামের মেয়ে রাবেয়া খাতুনের সঙ্গে সাতক্ষীরা শহরের পূর্ব মেহেদীবাগের বিল্লাল গাজীর ছেলে রবিউল ইসলাম গাজীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের সময় জামাতাকে নগদ টাকা, সোনার গহনা ও আসাবাবপত্রসহ তিন লাখ টাকার জিনিসপত্র দেওয়া হয়। এরপরও বিয়ের এক বছর না যেতেই রবিউল ও তার পরিবারের সদস্যরা রাবেয়াকে বাপের বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক নিয়ে আসতে চাপ প্রয়োগ করে। বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে অপারগতা প্রকাশ করায় রাবেয়ার উপর শারিরিক ও মানসিক নির্যাতন চালিয়ে তাকে বাপের বাড়িতে তুলে দেওয়া হয়। একপর্যায়ে শহীদুল ইসলাম ৭০ হাজার টাকা দিয়ে মেয়েকে শ^শুর বাড়িতে পাঠিয়ে দেন। এরপরও বাকি ৩০ হাজার টাকার দাবিতে রাবেয়াকে ২০১৪ সালের ৬ জুন সন্ধ্যা ৬টায় রবিউল ও তার পরিবারের সদস্যরা নির্যাতনের পর শ^াসরোধ করে হত্যা করে। পূর্ব মেহেদীবাগের জনৈক আজিজ মিস্ত্রীর মাধ্যমে খবর পেয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে যেয়ে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। এক পর্যায়ে পরদিন নিহতের বাবা শহীদুল ইসলাম বাদি হয়ে জামাতা রবিউল ইসলাম, তার বাবা বিল্লাল গাজী, মা রোকেয়া বেগম, ভাই হাসান ও বোন আসমা খাতুনের নাম উল্লেখ করে সদর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত ২০০৩ সালের ১১(ক)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। আসামী রবিউল ইসলাম ২০১৪ সালের ৮ জুন জ্যেষ্ট বিচারিক হাকিম শিমুল কুমার বিশ্বাসের কাছে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক তানভির হোসেন ওই বছরের ১৭ নভেম্বর আদালতে এজাহারভুক্ত ৫ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার নথি ও ১৩ জন সাক্ষীর জবারন বন্দি পর্যালোচনা শেষে আসামী রবিউল ইসলামের বিরুদ্ধে স্ত্রী রাবেয়াকে শ^াসরোধ করে হত্যার বিষয়টি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এম জি আযম তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা সহ একইসাথে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। একই আদেশে চার আসামীকে বেকসুর খালাস প্রদার করা হয়। আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন এড. এসএম হায়দার আলী।

সাতক্ষীরা নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারী কৌশলী এড. জহুরুল হায়দার বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শরণখোলার লোকালয়ে আবারও বাঘ, গ্রামবাসীর মাঝে আতংক
Next Article সুন্দরবনে পর্যটক বেড়েছে        
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 36 minutes ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে পতন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 53 minutes ago
জাতীয়

১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 55 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন, বাজার মূল্য ৮শ কোটি টাকা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে তরমুজের বাম্পার ফলন

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?