By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

Last updated: 2025/03/21 at 5:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর খুলনার নিউ মার্কেট বাইতুন নূর জামে মসজিদ চত্বরে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মোঃ ফরহাদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল থেকে নেতৃবৃন্দ ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। একইভাবে, ভারতের নাগপুরে মুসলিমদের ওপর আক্রমণ ভারতীয় কর্তৃপক্ষের সাম্প্রদায়িক অপশাসনের নগ্ন বহিঃপ্রকাশ। এই অন্যায়ের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের মুহতারাম সভাপতি মুফতি আমানুল্লাহ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোহা. মাহদী হাসান মুন্না, সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম, নগর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ, মুফতি আমিরুল ইসলাম, মোহাম্মদ মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি বনি আমিন, জেলা সহ-সভাপতি রফিকুল ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, প্রশিক্ষণ সম্পাদক আনোয়ারুল হক, দাওয়াহ সম্পাদক আতিক হাসান, ওসমান নাদিম, শাহাদাত হুসাইন, রাকিবুল হাসান, মাসুম বিল্লাহ, নাইম হাসান, শাহরিয়ার তাজ, আমিনুর ইসলাম, শেখ শাহরিয়ার নাফিস প্রমুখ নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশ শেষে এক বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলায় দোয়ার মাধ্যমে শেষ হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফিলিস্তিনির উপর হামলার প্রতিবাদের মোংলায় বিক্ষোভ ও সমাবেশ
Next Article ওমরার টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 49 minutes ago
আন্তর্জাতিক

হরমুজে মার্কিন অবরোধ : ৩ দিনে ১০টি জাহাজ ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

ইরানি তেল ক্রয়কারীদের নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 49 minutes ago
খুলনামহানগর

মৌসুমের প্রথম কালবৈশাখীতে স্বস্তির বৃষ্টি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

জলবায়ু-অভিবাসীদের সেবাবঞ্চনার বাস্তব চিত্র তুলে ধরে মানববন্ধন ও স্মারকলিপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?