By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চাম্পাফুল স্কুলের সংঘর্ষের ঘটনায় মামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > চাম্পাফুল স্কুলের সংঘর্ষের ঘটনায় মামলা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চাম্পাফুল স্কুলের সংঘর্ষের ঘটনায় মামলা

Last updated: 2024/01/02 at 8:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE
আশাশুনি প্রতিনিধি : চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে বই বিতরণ অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে আশাশুনি থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এক আসামীকে আটক করেছে। আহত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল খায়েরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আশাশুনি উপজেলার ধান্যহাটি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র আবু সাঈদ সানা বাদী হয়ে দায়েরকৃত মামলা (নং-২ তাং ২/১/২০২৪) সূত্রে জানাগেছে, বাদীর বড় ভাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল খায়ের ১ জানুয়ারি বেলা ১১.৩০ টার দিকে বই বিতরণের প্রস্তুতি গ্রহণকালীন পূর্ব শত্রুতার জেরে আসামী গোদাড়া গ্রামের মৃত রহমতুল্ল সরদারের ছেলে জুলফিকর আযম ও ইয়াছিন আলী (বিদ্যুৎ) এবং একই গ্রামের নজরুল ইসলাম গাইনের ছেলে ফরহাদ আহম্মেদ নয়নসহ অজ্ঞাতনামা ১০/১২ আসামী মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে স্কুলের মধ্যে ঢুকে অশ্লীল গালি গালাজ শুরু করে। তিনি মৌখিক ভাবে প্রতিবাদ করলে আসামীরা তাকে এলোপাতাড়ী মারপিট করে এবং হত্যার উদ্দেশ্যে মাথা, মুখে ও বুকে দা, রড ও ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত ও হাড়ভাঙ্গা জখম করে। তার পকেটে থাকা ৭৮ হাজার টাকা নিয়ে নেয়। এরপর স্টেজ ভাংচুর ও বই বিতরণ অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করে। স্বাক্ষীরাসহ অন্যরা স্কুলের মধ্যে আসলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জীবন নাশের হুমকীসহ ভয়ভীতি দেখিয়ে আসামীরা চলে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে আসামী জুলফিকরকে আটক করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সিনিয়র করেস্পন্ডেন্ট January 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুয়েটে সুধী সমাবেশ অনুষ্ঠিত
Next Article আশাশুনিতে দুই পলাতক আসামী গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 33 minutes ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 35 minutes ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 38 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

দৈনিক জন্মভূমির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা : সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেএমপির ১১ ওসির রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার জনপদ ও বৈশাখের বিশ্বজনীনতা

By Correspondent 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?