By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় দার্জিলিং জাতের কমলা চাষে সফল শিক্ষক সামছুজ্জামান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় দার্জিলিং জাতের কমলা চাষে সফল শিক্ষক সামছুজ্জামান
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় দার্জিলিং জাতের কমলা চাষে সফল শিক্ষক সামছুজ্জামান

Last updated: 2023/12/17 at 1:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : তালা উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ সামছুজ্জামান দার্জিলিং জাতের কমলা চাষ করে সফলতা পেয়েছেন। শিক্ষকতার পাশাপাশি পরীক্ষামূলক এক একর জমিতে ৩১৩টি দার্জিলিং কমলার চারা রোপন করেন তিনি। তিন বছরে ফল ধরা শুরু করেছে। নভেম্বর মাস থেকে বাগানে উৎপাদিত কমলা বিক্রি শুরু হয়েছে। বিভিন্ন এলাকার মানুষ প্রতিদিন কমলা বাগানে ভিড় জমাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, গোটা বাগানজুড়ে শোভা পাচ্ছে বড় বড় হলুদ রঙের কমলা। স্বাদে, রঙে ও আকারে অতুলনীয় এ কমলা দেখে চোখ জুড়িয়ে যায়। প্রথমবারে প্রতিটা গাছে ১৫ থেকে ২০ কেজি করে কমলা ধরেছে। যার পাইকারি বাজার দর পাওয়া যাচ্ছে ১২০ থেকে ১৫০টাকা করে। ভারতীয় জাতের এ ফল মিষ্টি ও সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও রয়েছে। বাগানে উৎপাদিত এসব ফল স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে চলে যাচ্ছে জেলার বিভিন্ন হাট-বাজারে। এ কমলা কিনতে বাগানেই ছুটে আসছেন ব্যবসায়ীরা।
কমলা বাগানে কাজ করা দিনমজুর মিজানুর রহমান বলেন, তিন বছর ধরে আমরা ১০/১৫জন লোক কাজ করি। এখানে কাজ করে আমাদের সংসার ও ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ যোগান দেয়। প্রথমবার ফলন আশানুরুপ ভাল হয়েছে। ’
দর্শনার্থী ওলিউর রহমান বলেন, ‘লোকমুখে শুনে বাগানটি দেখতে এসেছি। দেখে চোখ জুড়িয়ে গেছে। আগামীতে পরিবারসহ আসবো। বাগান থেকে ফল খেয়েছ, খুবই সুস্বাধু। পরিবারের জন্য কয়েক কেজি ফল কিনে নিলাম।’
কমলা বাগান মালিক সৈয়দপুর গ্রামের শিক্ষক মোঃ সামছুজ্জামান বলেন, নীলফামারী থেকে তিন শত টাকা পিচ প্রতি চারা ক্রয় করে পরীক্ষামূলকভাবে এক একর জমিতে চাষ করে ৩বছরে ফলন পেয়ে অনেক খুশি। আগামীতে আরো প্রায় দুই একর জমিতে চাষ করার প্রস্তুতি নিয়েছি। তিন একর জমিতে খরচ হয়েছে প্রায় ৮লক্ষ টাকা। যতদিন গাছ বাঁচবে ততদিন বাগানে জৈবসার, সেচ ও দিনমজুর ছাড়া আর তেমন কোন খরচ নেই। সবকিছু ঠিকঠাক থাকলে পর্যাপ্ত লাভ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, দার্জিলিং জাতের লেবুটি এ উপজেলার জন্য একটা নতুন ফসল। ফলটি খেতেও সুস্বাধু। চলতি বছরে দেড় হেক্টর জমিতে এ জাতের কমলা চাষ হয়েছে। আগামীতে এই কমলার চাষ বেড়ে জেলায় নতুন দিগন্ত সৃষ্টি করবে বলে আশা করেন তিনি। তিনি বলেন, উপজেলা কৃষি অফিস থেকে কমলা চাষ সম্প্রসারণের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। উৎপাদন বাড়লে বাজারজাত করণে সহায়তা করা হবে বলেও জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রী
Next Article তালায় ৫২তম মহান বিজয় দিবস পালিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 54 minutes ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 56 minutes ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 59 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

দৈনিক জন্মভূমির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা : সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেএমপির ১১ ওসির রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার জনপদ ও বৈশাখের বিশ্বজনীনতা

By Correspondent 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?