By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: পাইকগাছায় ওয়াবদার বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > পাইকগাছায় ওয়াবদার বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

পাইকগাছায় ওয়াবদার বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন

Last updated: 2025/01/17 at 9:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

পাইকগাছা অফিস : দুর্যোগ প্রবণ উপকূলবর্তী পাইকগাছায় ওয়াবদার বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে পানি উন্নয়ন বোর্ডের অধীনে এনডিআর বাজেট প্রকল্পের আওতায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে পাইকগাছায় সোনাদানা ইউনিয়নের ২৩ নং পোল্ডারে ২নং ওয়ার্ডের কাঁকড়াবুনিয়া মৌজার বাজার শিবসা ব্রীজ সংলগ্ন স্থান থেকে সোনাদানা বাজার স্লুইসগেট পর্যন্ত ২ হাজার ৩ শত ৩৫ মিটার পর্যন্ত ওয়াবদার বাঁধ নির্মাণ ও সংস্কারে ভেকু দিয়ে দিয়ে মাটি ফেলে বাঁধের কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সভাপতি ডা. আব্দুল মজিদ। এসময় পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী মো. মোতালেব হোসেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর আহ্বায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্তফা মোড়ল, অ্যাড. সাইফুদ্দিন সুমন, মাস্টার মুজিবর রহমান, জামিনুর রহমান রানা, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, আবু মুছা, হুরায়রা বাদশা, শহিদুর রহমান, আব্দুল জব্বার, ওবায়দুল্লাহ সরদার, শ্যামপদ মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে উপজেলা বিএনপি’র সভাপতি ডা. আব্দুল মজিদ বলেন, সোলাদানা ইউনিয়নের ২৩ নং পোল্ডারের ২নং ওয়ার্ডের কাঁকড়াবুনিয়ায় প্রায় প্রতিবছরই বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে ওই অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হতো। তার আশু সমাধানে এলাকার উন্নয়নে পাউবো’র কর্তৃপক্ষ বেড়িবাঁধ সংস্কার ও নির্মাণ কাজ শুরু করেছেন। সরকারি কাজে সহায়তার জন্য উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতা-কর্মীদের সাথে ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করছি মাত্র। আমি মনে করি এই কাজ অত্যন্ত স্বচ্ছতার সাথে সমাপ্ত হবে। বাঁধের নির্মাণ কাজের জন্য যারা ক্ষতিগ্রস্ত হবে প্রশাসনের মাধ্যমে তাদের কে পুনর্বাসন করার আশ্বাস দেন তিনি। তবে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী প্রকৌশলী মতালেব হোসেন বলেন, ‘আজকে পাইকগাছায় সোনাদানা ইউনিয়নের ২৩ নং পোল্ডারের ওয়াবদার বেড়িবাঁধ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন এন্ড কোম্পানি। এই বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ সমাপ্ত হলে দুর্যোগ প্রবণ এই অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে মাদ্রাসা শিক্ষকের গোপনাঙ্গ কাটলো পরকীয়া প্রেমিকা
Next Article সুন্দরবনকে আমরা মেরে ফেলছি?
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
ফিচার

পেট্রোল ও অকটেন কীভাবে তৈরি হয়?

By Nayon Islam 3 hours ago
খেলাধূলা

বিশ্বকাপের আগে মেসির বিরুদ্ধে মামলা

By Nayon Islam 3 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর উদ্যোগ ফের আটকে গেল সিনেটে

By Nayon Islam 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়সর্বশেষ খবর

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

By Nayon Islam 3 hours ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

হরমুজে জাহাজ চলাচলে ইরানের নতুন প্রস্তাব

By Nayon Islam 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?