By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাদারীপুরে ওসি’র বাড়ির জন্য সোয়া তিন কোটি টাকার সেতু নির্মাণ!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মাদারীপুরে ওসি’র বাড়ির জন্য সোয়া তিন কোটি টাকার সেতু নির্মাণ!
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

মাদারীপুরে ওসি’র বাড়ির জন্য সোয়া তিন কোটি টাকার সেতু নির্মাণ!

Last updated: 2024/11/12 at 1:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

রিপনচন্দ্র মল্লিক, মাদারীপুর : অবিশ্বাস্য হলেও সত্য মাদারীপুরে শুধুমাত্র একজন ওসি’র বাড়ির জন্য সরকার সোয়া তিন কোটি টাকা খরচে একটি কালভার্ট সেতু নির্মাণ করা হয়েছে। সম্প্রতি সেতুটির নির্মাণ কাজ শেষে সেতুতে শিলান্যাস স্থাপন করা হলে এই নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই দাবী করছেন, ছোট্ট এই সেতুটি নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবী করছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ইটেরপুল থেকে পাথুরিয়ারপাড় সড়কের ছয়না গ্রামের কামাল মোল্লার বাড়ির সামনে ‘বরিশাল খালের’ উপরে একটি কালভার্ট সেতু নির্মাণ করা হয়েছে। কামাল মোল্লার বড় ভাই মোস্তাফিজুর রহমান মোল্লা শরীয়তপুর জেলার জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ঢাকার উত্তরা হাইওয়ে থানায় কর্মরত রয়েছেন। কামাল মোল্লার বাড়ির কথা সেতুর শিলান্যাসে উল্লেখ থাকলেও মূলত ওসি মোস্তাফিজুর রহমানই মূলত ওই বাড়ির মালিক বলে একাধিক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা অভিযোগ করে বলেন, কামাল মোল্লার ভাই পাশের জেলা শরীয়তপুরের জাজিরা থানায় দীর্ঘদিন ওসি হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে ঢাকার উত্তরা হাইওয়ে থানায় কর্মরত আছেন। মূলত তিনি গত বছর তাদের ফসলি জমিতে বালু ফেলে একটি বহুতল ভবন নির্মাণ কাজ করছেন। নতুন এই বাড়ি যেহেতু ইটেরপুল-পাথুরিয়াপাড় সড়কের ‘বরিশাল খালে’র পূর্ব পাড়ে অবস্থিত। তাই তিনি জাজিরা থানায় ওসি থাকাকালীন সময়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে সময়ে মন্ত্রণালয়ে বিশেষ তদবির করে শুধু তার নিজের বাড়ির জন্য এই সেতুটি পাস করিয়ে আনেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এডিপি প্রকল্পের আওতায় মাদারীপুর সদর উপজেলা পরিষদ কর্তৃপক্ষ ২০২৩-২৪ অর্থ বছরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়েনের ছয়না গ্রামের কামাল মোল্লার বাড়ির নিকট খালের উপরে ২ী৪.৫০ী৪.৫০ মিটার আরসিসি কালভার্ট নির্মাণ কাজ ৩ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ৯৬ টাকায় আবরার এন্টারপ্রাইজের সাথে চুক্তি করে। যা চলতি বছরের জুন মাসে শেষ হয়।
মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি এডভোকেট মাসুদ পারভেজ বলেন, ছয়না গ্রামের বাসিন্দা পুলিশের ইন্সপেক্টর (ওসি) মোস্তাফিজ। তিনি তাদের ফসলি জমিতে অবৈধ ভাবে বালু ভরাট করে নিজের ভাইদের নামের আড়ালে বহুতল ভবন নির্মাণ করছেন। এত টাকা তিনি কোথায় পেলেন এই প্রশ্ন রইলো? এছাড়া তিনি জাজিরা থানায় ওসি থাকার সময়ে সরকারের মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে তদবিরের মাধ্যমে শুধু মাত্র নিজের একটি বাড়ির জন্য একটি কালভার্ট সেতু নির্মাণ করেছেন। তাও সেতুটির শিলান্যাস দেখে জানতে পারলাম এত ছোট্ট একটি সেতু নির্মাণ করতে সরকার সোয়া তিন কোটি টাকা খরচ করেছে। যা অবিশ^াস্য ও অস্বাভিক। এই সেতু নির্মাণ কাজের অনিয়মের সাথে যারা জড়িত তাদের সকলের তদন্ত পূর্বক সরকারি ব্যবস্থা গ্রহণের দাবী করছি।
এই বিষয়ে কথা হয় ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, আমাদের যৌথ পরিবার। পরিবারে প্রায় ৪০ জন সদস্য। সবাই এক সাথে থাকি। আর ওই বাড়িটি আমার নয়। আমার ভাই তুলতেছেন। আমাদের নতুন বাড়িতে যাতায়াতের ব্রীজটি আমরা সবার মতনই তদবির হয়ে এনেছি। কিন্তু এই রকম আরো ব্রীজ আছে এলাকায় খোজ খবর নিয়ে দেখেন। শুধু আমরা একারাই এরকম ব্রীজ করাইনি।’
এই বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ বিলুপ্ত হওয়ায় তদকালীন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান খান আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানালেন, আমিতো এখানে নতুন এসেছি। আমি কিছুই জানি না। আপনি যখন বললেন, আমি বিষয়টির খোজ খবর নেবো। একটি বাড়ির জন্য একটি সেতুতো নির্মাণ হওয়ার কথা নয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাবেক এমপি শম্ভু ছয় দিনের রিমান্ডে
Next Article হত্যা মামলার বাদী সুফিয়া চেনেন না ‘উপদেষ্টা’ বশির উদ্দিনকে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
ফিচার

পেট্রোল ও অকটেন কীভাবে তৈরি হয়?

By Nayon Islam 3 hours ago
খেলাধূলা

বিশ্বকাপের আগে মেসির বিরুদ্ধে মামলা

By Nayon Islam 3 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর উদ্যোগ ফের আটকে গেল সিনেটে

By Nayon Islam 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়সর্বশেষ খবর

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

By Nayon Islam 3 hours ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

হরমুজে জাহাজ চলাচলে ইরানের নতুন প্রস্তাব

By Nayon Islam 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?