By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না: বাণিজ্য উপদেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না: বাণিজ্য উপদেষ্টা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না: বাণিজ্য উপদেষ্টা

Last updated: 2024/11/21 at 3:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, “সরবরাহে কোনো কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না। আমরা বাণিজ্যে বেশি সংখ্যক মানুষের সংযোগ বাড়াতে চাই। এর মাধ্যমে বাজারে সরবরাহ বাড়বে। তাহলে গুটিকয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না।”

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউস অডিটোরিয়ামে সার্বিক বাজার পরিস্থিতি, টিসিবির পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম ও দ্রব্যমূল্য বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, “সনাতন লেনদেনের কাঠামো পরিবর্তন করতে হবে। স্বচ্ছতা আনতে হবে লেনদেনে। কাউকে অপরাধী হিসেবে পরিচিত করা আমাদের উদ্দেশ্য নয়। পাইকারি থেকে খুচরা সব পর্যায়ে ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করতে হবে। কোনো অস্বচ্ছতা রেখে বাজার অস্থিতিশীল করতে দেওয়া হবে না।”

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, “আমাদের কাছে তথ্য আসছে খাতুনগঞ্জে ডিও ও এসও বিক্রি হচ্ছে। বাণিজ্য এখন ভার্চুয়ালি হচ্ছে, পণ্য সরবরাহ হচ্ছে না। শুধু ডিও বিক্রি করে লাভবান হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ী নেতৃবৃন্দকে এটা থেকে বেরিয়ে আসতে হবে। সরবরাহে কোনো কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না।”

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আলীম আখতার খান, টিসিবি চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবালসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম জানান, গত ২ মাসে চট্টগ্রাম বিভাগে স্টেক হোল্ডারদের সাথে ৬১টি মতবিনিময় সভা ৪ শতাধিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা হয়েছে। এসব অভিযানে ৪৮ লাখ টাকা জরিমানা আদায় হয়েছে।

সভায় চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জয়ের নাম মুখে আনতে চাই না: শফিক রেহমান
Next Article ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
ফিচার

পেট্রোল ও অকটেন কীভাবে তৈরি হয়?

By Nayon Islam 1 hour ago
খেলাধূলা

বিশ্বকাপের আগে মেসির বিরুদ্ধে মামলা

By Nayon Islam 1 hour ago
আন্তর্জাতিক

ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর উদ্যোগ ফের আটকে গেল সিনেটে

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়সর্বশেষ খবর

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

By Nayon Islam 1 hour ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

হরমুজে জাহাজ চলাচলে ইরানের নতুন প্রস্তাব

By Nayon Islam 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?