By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাকিবের সঙ্গে দেখা করতে মাগুরায় মাশরাফি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > সাকিবের সঙ্গে দেখা করতে মাগুরায় মাশরাফি
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

সাকিবের সঙ্গে দেখা করতে মাগুরায় মাশরাফি

Last updated: 2024/01/04 at 2:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সদ্য রাজনীতির ময়দানে নামা সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাগুরায় গেলেন মাশরাফি বিন মোর্ত্তজা। আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুর ১২টার পর মাগুরায় পা রাখেন সাবেক টাইগার এই অধিনায়ক।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে লড়ছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অন্যদিকে, নড়াইল-২ আসন থেকে লড়ছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

বাইশগজে দাপুটে বিচরণের পর রাজনীতিতে নামা সাকিব নতুন যাত্রায় পাশে পাচ্ছেন ক্রিকেটাঙ্গনের সতীর্থ ও কোচসহ সবাইকেই। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে সাকিবের প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।

এর আগে অবশ্য কয়েকবার মাগুরায় আসার কথা বলেছিলেন মাশরাফি। সাকিবও জানিয়েছিলেন তার এলাকায় আসবেন বড় ভাই ম্যাশ। অবশেষে আজ এসেছেন সাকিবের সঙ্গে দেখা করতে।

সাকিব মনোনয়ন পাওয়ার পরপরই অবশ্য তাকে শুভকামনা জানিয়েছিলেন বড় ভাই মাশরাফি। পরে গণমাধ্যমেও তাকে নিয়ে বলেছেন, যে পারে সে সব পারে। সাকিব অনেক ভালো করবে এমনটাই প্রত্যাশা জানান তিনি।

এদিকে, নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেই গতকাল (বুধবার) সাকিবের টানে মাগুরায় গেছেন সৌম্য সরকার। গতকাল সকালে মাগুরা শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতে দেখা যায় জাতীয় দলের এই ওপেনারকে। অবশ্য তিনি একাই ছিলেন না। এ সময় সাথে ছিলেন সাব্বির রহমান। উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড থেকে দেশে ফেরা রনি তালুকদারও। ছিলেন মুক্তার আলি, নাজমুল অপুর মতো ক্রিকেটাররাও।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভোটের মাঠ দাবড়াচ্ছেন ২৮ দলের ১৯৭০ প্রার্থী
Next Article লাল কার্ড খেয়ে পালানো বিএনপি এখন স্যাংশনের অপেক্ষা করছে: ওবায়দুল কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
ফিচার

পেট্রোল ও অকটেন কীভাবে তৈরি হয়?

By Nayon Islam 1 hour ago
খেলাধূলা

বিশ্বকাপের আগে মেসির বিরুদ্ধে মামলা

By Nayon Islam 1 hour ago
আন্তর্জাতিক

ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর উদ্যোগ ফের আটকে গেল সিনেটে

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

বিশ্বকাপের আগে মেসির বিরুদ্ধে মামলা

By Nayon Islam 1 hour ago
জাতীয়সর্বশেষ খবর

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

By Nayon Islam 1 hour ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

হরমুজে জাহাজ চলাচলে ইরানের নতুন প্রস্তাব

By Nayon Islam 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?